১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

জাওয়াদ নয়, গভীর নিম্নচাপেই প্রবল ক্ষতির মুখে খারিফ শস্য

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস
Lightning dark sky rain forest Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৬ ডিসেম্বর ২০২১ ১১:২৭

ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে ক্রমশ উত্তর উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। আর ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপ রূপেই বাংলায় প্রবেশ। ফলে দোসর বৃষ্টি তো আছেই। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবারও চলবে বৃষ্টি। তবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার বদল দেখা যাবে। নিম্নচাপটি ক্রমশ বাংলাদেশের দিকে সরে যাওয়ায় বাংলাদেশ লাগোয়া জেলা নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণার কিছু অংশে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার রাত থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ভারি বৃষ্টির হয়েছে। দিঘায় সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। একদিকে নিম্নচাপ সঙ্গে দোসর ভরা কোটালের জেরে দিঘায় জলোচ্ছ্বাস গার্ড ওয়াল টপকে এসেছে। এখনও উত্তাল দিঘার সমুদ্র।

গতকাল রাত থেকেই কলকাতায় ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে কলকাতার বেশ কয়েকটি জায়গা জলমগ্ন। ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, পাতিপুকুর জলের তলায়। কোথাও কোমরসমান জল। উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় জমেছে জল। জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ইতিমধ্যেই রাজ্য সরকার বিদ্যুৎ ও সেচ দফতরের কর্মীদের ছুটি বাতিল করেছে। বিভিন্ন এলাকায় পাম্পের মাধ্যমে জল নিঃস্বরণের চেষ্টা করা হচ্ছে। তাছাড়া ভরা কোটালের কারণে গঙ্গায় জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে কলকাতার জল সরাতে বাধা তৈরি হয়েছে। নিকাশী বিভাগের কর্মীদের ইতিমধ্যেই রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। সামনে পুরভোটের কথা মাথায় রেখে অসময়ে বৃষ্টিতে কলকাতার জলযন্ত্রণা যাতে কোনভাবে সাধারণ মানুষের বিরক্তির কারণ না হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখা হচ্ছে বলে সূত্রের খবর।

ডিসেম্বরের গোড়ায় এমন দুর্যোগের ফলে রাজ্যের বহু জেলায় ক্ষতির মুখোমুখি হয়েছেন কৃষকরা। মাঠে পাকা ধানের উপর এখন জল থইথই করছে। আলু চাষেও প্রবল ক্ষতির মুখে কৃষকরা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগণায় ইয়াসের সময় প্রভূত ক্ষতি হয়েছিল। সেই ঘা সারতে না সারতেই ফের এমন অকাল বর্ষণে খুবই খারাপ অবস্থা কৃষকদের। সোমবার সকাল থেকেও চলছে ভারি বর্ষণ। সব মিলিয়ে ঘূর্ণিঝড় জাওয়াদের সরাসরি প্রভাব না পড়লেও তার ফলে তৈরি হওয়া নিম্নচাপে প্রবল ক্ষতির মুখে বাংলার কৃষক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata