২৫ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

ঐতিহ্য মেনে বিসর্জনের শোভাযাত্রা নয়! শিশু মৃত্যুর মামলায় আরও কড়া হাইকোর্ট

প্রতীকীভাবে নিয়ম মেনে জগদ্ধাত্রী পুজোর ভাসান দিতে হবে, সাফ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৬:৫৭

ফের করোনার (Covid 19 West Bengal) কোপে জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2021)। বিসর্জনে কোনোরকম শোভাযাত্রা নয়। প্রতীকীভাবে নিয়ম মেনে জগদ্ধাত্রী পুজোর ভাসান দিতে হবে, সাফ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। প্রসঙ্গত, এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে (West Bengal News) এই নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

করোনা সংক্রমণের (Corona) কথা মাথায় রেখেই মূলত, এবছর বিসর্জনে ঐতিহ্য মেনে সমারোহের সঙ্গে শোভাযাত্রা না করার নির্দেশ হাইকোর্টের।

উল্লেখ্য, বুধবার জগদ্ধাত্রী পুজোয় পুরোনো ঐতিহ্য ফেরানো নিয়ে জনতার দাবি মানেনি প্রশাসন। তার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করা হয়। আর এই অবরোধের মাঝে আটকে পড়ায় অ্যাম্বুল্যান্সের মধ্যে প্রাণ হারায় মালদহের বছর সাতের শিশু। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করেই দায়ের হয় জনস্বার্থ মামলা।

সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন বিচারপতিরা জানান, "যাবতীয় রীতিনীতি, ঐতিহ্য বজায় থাকুক জগদ্ধাত্রী পুজোর ভাসানে। তবে প্রতীকী ভাবে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় চন্দননগর বা কৃষ্ণনগরের যে শোভাযাত্রার ছবি দেখা যায়, তা ভয়ংকর ('সাং' : বিসর্জনের আগে দীর্ঘ ২ কিলোমিটার রাস্তা বাঁশের মাচায় করে দেবীকে নিয়ে যাওয়া হয় ঘাটে। যা পুরোনো ঐতিহ্য)। কোভিডবিধি বজায় রাখতে গেলে এ ধরনের শোভাযাত্রায় অনুমতি দেওয়া সম্ভব না। তাতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রবল।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata