১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

স্বস্তিতে কোভিড গ্রাফ, শিথিল হল রাজ্যের রাত্রীকালীন বিধিনিষেধ

গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৯৮ জন
nabanna kolkata Bengali News
নবান্ন - নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০২২
শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ২০:২৬

রাজ্যে স্বস্তিতে কোভিড গ্রাফ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ ৯৮। যদিও গত কয়েকদিন তুলনায় কিছুটা বেড়েছে মৃত্যু হার।একদিনে রাজ্যে করোনার বলি ২ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১২ জন মহামারী থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। একদিনে রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২১,৫১৯। এর মধ্যে পজিটিভ রিপোর্ট মাত্র ০.৪৬ শতাংশ।

এর মধ্যেই দোল এবং হোলি উৎসবের জন্য রাজ্য সরকারের তরফে এল সুখবর। ফের নাইট কার্ফু শিথিলের পথে হাঁটল রাজ্য সরকার। হোলি উৎসব উপলক্ষে আজ এই শিথিলতার কথা ঘোষণা করে রাজ্য। নির্দেশিকা জারি করে, রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ মার্চ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু উঠে যাচ্ছে। অর্থাৎ আগামী ১৭ মার্চ থাকছে না কোনও নাইট কার্ফু।

প্রসঙ্গত, এর আগে দুর্গাপুজোর সময়েও নাইট কার্ফু তুলে নেওয়া হয়েছিল। এবারেও সংক্রমণ হাতের নাগালে থাকতেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে বাড়তি খুশি দিলেন মুখ্যমন্ত্রী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body