২৪ নভেম্বর, ২০২৬
রাজ্য

কয়লাকান্ডে নয়া মোড়, কয়লা পাচারে যোগসাজশ আইপিএস কর্তার! জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

কয়লা পাচার হচ্ছে জেনেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? নাকি অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় কয়লা বোঝাই ট্রাক?
coal smuggling cbi Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ২১:১৩

বেআইনি কয়লা কারবারের তদন্তে ক্রমশ গতি বাড়াচ্ছে সিবিআই। এই প্রথম কোনও IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়লা ও গরু পাচারের তদন্তে গত ৫ই জানুয়ারি, রাজ্যের ছয় পুলিশ কর্তাকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তাঁদের মধ্যে তিনজন ছিলেন আইপিএস কর্তা।

আর এদিন, সোমবার নিজাম প্যালেসে চন্দননগরের ডেপুটি কমিশনার তথাগত বসুকে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হল, যিনি একসময় হুগলির পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।

এ বিষয়ে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি,আসানসোলের কোলিয়ারি বেল্ট থেকে কলকাতা-সহ কয়েকটি জেলায় কয়লা পাচারের মাধ্যম হুগলি জেলা। এই জেলার উপর দিয়েই কয়লা বোঝাই গাড়ি চলাচল করে। আর এতেই পুলিশের সঙ্গে কয়লাপাচারকারীদের যোগসাজশ গড়ে ওঠে। মাসিক চুক্তির ভিত্তিতে বেআইনি কারবারে মদত দিয়েছে পুলিশ।

সিবিআই সূত্রে খরর, মূলত পুলিশ সুপার পদে থাকার সময় কয়লাকাণ্ডে তথাগত বসুর ভূমিকা জানতেই জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, এর আগেও গরু পাচার কান্ডের তদন্তে এক ডিআইজি সহ বিএসএফের আট অফিসারকে নোটিস পাঠিয়েছিল সিবিআই।

তবে এবার তথাগত বসুকে জিজ্ঞেস করা হয়, কয়লা পাচার হচ্ছে জেনেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? নাকি অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় কয়লা বোঝাই ট্রাক? এর পাশাপাশি গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রকে ফের নোটিস পাঠাল সিবিআই। এই নিয়ে তৃতীয়বার নোটিস পাঠানো হল তাঁকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata