১৬ নভেম্বর, ২০২৬
রাজ্য

টিকাকরণে গাফিলতি সহ্য করা হবে না, হুঁশিয়ারি রাজ্য স্বাস্থ্যদপ্তরের

স্বাস্থ্যদপ্তরের তরফে এদিন জানানো হয়েছে, দ্বিতীয় ডোজের ক্ষেত্রে বিলম্ব চলবে না
Covid 19 corona vaccine bottle Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৭:৫৩

গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা স্বস্তি দিয়ে কমলেও ফের আজ অর্থাৎ বুধবারের পরিসংখ্যান কিন্তু যথেষ্ট উদ্বেগের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৩,৬৫৪। মৃতের সংখ্যা ৬৪০। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, পাঁচ দিন পর দেশের দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪০ হাজার ছাড়াল। এই পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে তা নিয়েই সাধারণ মানুষের ঝক্কির শেষ নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠেছে ভ্যাকসিনের আকালের অভিযোগ। লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন। দ্বিতীয় ডোজ না পাওয়ায় চিন্তায় অনেকেই। তার ওপর উদ্বেগ বাড়াচ্ছে ভুয়ো টিকাকরণ শিবির চক্র। এই পরিস্থিতিতে টিকাকরণ নিয়ে আরও এক দফায় কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর।

স্বাস্থ্যদপ্তরের তরফে এদিন জানানো হয়েছে, দ্বিতীয় ডোজের ক্ষেত্রে বিলম্ব চলবে না। নির্দিষ্ট সময় অনুযায়ী যাতে সকলে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পান, সেদিকে খেয়াল রাখতে হবে।পাশাপাশি ভ্যাকসিন সেন্টারে থাকতে হবে নোডাল অফিসারকে। তাঁর তত্ত্বাবধানে যাতে সুশৃঙ্খলভাবে ভ্যাকসিনেশন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভ্যাকসিন দেওয়ার আগে মাপতে হবে রক্তচাপ। টিকা প্রাপককে ভ্যাকসিন দেওয়ার পর ৩০ মিনিট ভ্যাকসিনেশন ক্যাম্পে বসিয়ে রাখতে হবে।

যদিও সোমবার থেকেই কলকাতা পুরসভার তরফে ভ্যাকসিনের জন্য টোকেন চালু করা হয়েছে। ফিরহাদ হাকিম বলেন, "টিকার লাইনে দাঁড়িয়েও মানুষ টিকা পাচ্ছিলেন না। সেকারণে তাঁদের এই হয়রানি দূর করতে এই টোকেন পরিষেবা চালু করা হচ্ছে। পুরসভার সমস্ত টিকা সেন্টারগুলো থেকে ভ্যাকসিন প্রাপকদের এই টোকেন দেওয়া হবে।" তিনি আরও জানিয়েছিলেন, ১৮ থেকে ৪৪ বছরের টিকা প্রাপকদের জন্য আপাতত এই পরিষেবা চালু করা হচ্ছে। এছাড়াও ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছেন, তাঁদের লাইন এখন কিছুটা কম হচ্ছে। তবে পরবর্তী ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাঁদের জন্যেও এই পরিষেবা চালু করে দেওয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রায় ৪০.০২ লক্ষ মানুষ টিকা গ্রহণ করেছেন। এখনও পর্যন্ত দেশে ৪৪.৬১ কোটিরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body