১২ নভেম্বর, ২০২৬
রাজ্য

সবাই সাধু এ কথা বলতে পারব না, সাধুর মধ্যেও ভূত আছে : মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যায় প্রমাণ করতে পারলে যে অন্যায় করেছে তাঁর বিরুদ্ধে যা খুশি করুন, পার্থ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee cha chumuk Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial/
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৫ জুলাই ২০২২
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৯:০৬

কলকাতা (Kolkata News) থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে আজ অর্থাৎ সোমবার সকালে ভুবনেশ্বরে (Bhubaneswar Airport) উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। ভুবনেশ্বর এইমসে (Bhubaneswar AIIMS) আজ দিনভর পার্থের যাবতীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। এছাড়াও এসএসকেএমে হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের যাবতীয় শারীরিক পরীক্ষার রিপোর্টও খতিয়ে দেখেন এইমসের চিকিৎসকেরা। সব রিপোর্ট নিয়ে বৈঠকে বসে, পার্থ চট্টোপাধ্যায়ের জন্য গঠিত হওয়া এইমসের মেডিক্যাল বোর্ড।

বৈঠকের পরেই এইমসের চিকিৎসকেরা জানিয়ে দিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে পুরনো কিছু সমস্যা আছে বটে, তবে তা তেমন মারাত্মক কিছু নয়। এ জন্য তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে না। তাই আজ সন্ধ্যাতেই তাঁকে ছেড়ে দেবে এইমস। এরপর কলকাতায় ফিরিয়ে আনা হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

এদিকে আজ বিশিষ্টদের 'বঙ্গবিভূষণ', 'বঙ্গভূষণ' এবং 'মহানায়ক উত্তমকুমার' সম্মান জানাতে নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নজরুল মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, "দুর্নীতিকে সাপোর্ট করা আমার নেশা বা পেশা নয়। আমি ১ লক্ষ টাকা করে পেনশন পাই। মুখ্যমন্ত্রী হিসেবেও বেতন পেতে পারি। কিন্তু ১ পয়সাও নিই না। আজকে আমি সত্যিই দুঃখিত, মর্মাহত ও শোকাহত। সবাই সাধু এ কথা আমি বলতে পারব না। সাধুর মধ্যেও ভূত আছে। কেউ ১০০% সঠিক কাজ করবে সেটাও বলতে পারব না। জেনেশুনে অন্যায় করিনি। কেউ কেউ মহিলাঘটিত কোনও ব্যাপার টেনে আনছেন। মহিলাদের আমি সম্মান করি। কিন্তু, সবাই তো এক নয়। সবটাই প্রমাণসাপেক্ষ বিষয়। তবে অন্যায় প্রমাণ করতে পারলে যে অন্যায় করেছে তাঁর বিরুদ্ধে যা খুশি করুন, আই ডোন্ট কেয়ার।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body