১৭ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

উলটপুরাণ! আস্থাভোটে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বাম-কংগ্রেস জোট

কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন, মুর্শিদাবাদের লালগোলার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতে দেখা গেল উল্টো ছবি
Murshidabad cpim congress Bengali News
https://www.facebook.com/msdcpim
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২২ ৮:২৮

আর মাস কয়েক পরেই পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের অধিকাংশ পঞ্চায়েতে শাসকদল তৃণমূল কংগ্রেসের দাপট দেখা গেছে। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে অনেক ক্ষেত্রেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছে শাসকদল। তবে ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাস আগেই মুর্শিদাবাদের লালগোলায় দেখা গেল উলটপুরাণ।

ঠিক কী ঘটেছে? মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েত। ২৪ আসনের গ্রাম পঞ্চায়েতে ফের হল আস্থা ভোট। যেখানে মুহূর্তেই বদলে গেল নতুন সমীকরণ। তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত এতদিন দখল করে রেখেছিল। তবে নতুন আস্থা ভোটে এই পঞ্চায়েত দখল করল বাম-কংগ্রেস সমর্থিত জোট। ১৩ টি ভোট পেয়ে বাম-কংগ্রেসের জোট প্রার্থী পঞ্চায়েতের বোর্ড দখল করল তারা।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১০ টি আসন, কংগ্রেস ৯ টি এবং সিপিএম ৫ টি আসন। বোর্ড গঠন করতে হলে ১৩ টি আসন প্রয়োজন ছিল। অভিযোগ সেই সময় তৃণমূল কংগ্রেস প্রায় জোর করেই বোর্ড দখল করে। এরপর ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে। শেষমেশ সেই পঞ্চায়েত দখল করল বাম-কংগ্রেস সমর্থিত জোট দল।

স্থানীয় সিপিএমের বক্তব্য, অনেক হুমকি ও ভয়কে উপেক্ষা করে লালগোলার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো বাম ও কংগ্রেস। তৃণমূলের হাতছাড়া হল পঞ্চায়েত। খেলা হবে নয়। খেলা শুরু হয়ে গেছে। এলাকায় দেখা যায় উচ্ছ্বাস। দুই দলের ঝান্ডা হাতে মিছিল করে এলাকার মানুষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৩ মে

ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা-সাংসদ

Dev Tonic
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1