১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন, বর্ণাঢ্য কুচকাওয়াজ, নানা প্রকল্পের ট্যাবলো

হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, মুখ্যমন্ত্রীর স্ত্রোত্রপাঠ
Mamata Banerjee red road on independence day Bengali News
https://www.facebook.com/MamataBanerjeeOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২২ ১১:০৩

স্বাধীনতার ৭৫ বছর। ব্রিটিশ শাসনমুক্ত স্বাধীন ভারত। দেশজুড়ে উৎসবের মেজাজ। করোনা পরিস্থিতি কাটিয়ে দু'বছর পর বর্ণাঢ্য পরিবেশে রাজ্যে রেড রোডে পালিত হল স্বাধীনতা দিবস। দু'বছর পর ছিল সাধারণ মানুষের প্রবেশাধিকার। বৃষ্টি মাথায় নিয়ে অসংখ্য মানুষ এদিন স্বাধীনতার গর্বে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাকে সম্মান জানালেন।

ঠিক দশটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জাতীয় পতাকা উত্তোলন করেন। আকাশ থেকে হেলিকপ্টারে পুষ্প বৃষ্টি করা হয়। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় 'গার্ড অব অনার'। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সফল পুলিশ আধিকারিকদের তিনি সম্মান জানান। প্রদান করা হয় পদক। সঙ্গে ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ।

রাজ্য সরকারের উল্লেখযোগ্য প্রকল্পের ট্যাবলো বেরোয়। ছিল দুর্গাপুজোর ট্যাবলো। মুখ্যমন্ত্রী নিজেই স্ত্রোত্র পাঠ করেন। লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো সকলের নজর কাড়ে। বাংলার ১০০ বিপ্লবীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন নব নালন্দা স্কুলের পড়ুয়ারা। প্রত্যেকের হাতে ছিল বিপ্লবীদের ছবি। বৃষ্টি মাথায় করে এদিনের অনুষ্ঠান ছিল জাতীয়তার গর্বে উদীয়মান।

মধ্যরাতেই মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, "স্বাধীনতার ৭৫ বছর! আজ, আমরা আমাদের পূর্বপুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। যার কারণেই আমাদের দেশের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমরা, ভারতের জনগণকে অবশ্যই তাদের পবিত্র উত্তরাধিকার সংরক্ষণ করতে হবে এবং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকারের মর্যাদা সমুন্নত রাখতে হবে।"

স্বাধীনতার সকালেও তিনি একটি টুইট করেন। সেই টুইটে দেশবাসীকে তিনি স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, "স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হল। ভারতকে অবশ্যই স্বাধীনতার আসল মর্মে জাগ্রত করতে হবে। আমাদের পূর্বপুরুষদের দৃষ্টিভঙ্গিতে যে সত্য ছিল, ভবিষ্যত প্রজন্মের আকাঙ্ক্ষাকে তাই হৃদয়ে রাখতে হবে। আমার সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ!"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body