২৩ নভেম্বর, ২০২৬
রাজ্য

দু সপ্তাহের জন্য কার্যত লকডাউন রাজ্যে, জারি হল নির্দেশিকা

রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ বন্ধ সরকারি বেসরকারি দফতর, চালু জরুরি পরিষেবা

আংশিক লকডাউন এরপর রাজ্যে এবার কার্যত সম্পূর্ণ লকডাউন হতে চলেছে। রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত ১৫ দিনের জন্য সরকারি ও বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করল রাজ্য সরকার। কেবল জরুরী পরিষেবা ক্ষেত্রে যুক্ত দফতর গুলি ছাড়া বাকি সমস্ত দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করল নবান্ন।

করোনার বাড়াবাড়িতে আগেই লোকাল ট্রেন বন্ধ রেখেছিল রাজ্য। এবার বাস, মেট্রো এবং ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। পাশাপাশি রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত থাকবে নাইট কারফিউ।

নির্দেশিকায় বলা হয়েছে, মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সবজির দোকান সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাঙ্ক পরিষেবা সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত পাওয়া যাবে। স্কুল,কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্টুরেন্ট,স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি আমন্ত্রিত হতে পারবে না। মৃতদেহ সৎকারের ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না। সবক্ষেত্রেই কড়া বিধি-নিষেধ না মানলে মহামারী আইনে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দুই সপ্তাহ বন্ধ থাকবে লোকাল ট্রেন। কিন্তু অন্যান্য গণপরিবহন স্বাভাবিক ছিল। এবার এই ঘোষণায় কার্যত কড়াকড়ি লকডাউন ঘোষিত হল বলছে ওয়াকিবহাল মহল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body