১০ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

আর নয় সর্বনাশ! পড়ুয়াদের নিয়ে খোলা মাঠেই 'মুক্ত পাঠশালা, শিক্ষকের অভিনব উদ্যোগ

খোলা মাঠেই পাঠশালা, মুর্শিদাবাদের বেলডাঙার এই শিক্ষকের অভিনব উদ্যোগে প্রশংসার বন্যা সামাজিক মাধ্যমে
Free Pathshala Beldanga Murshidabad Bengali News
মুক্ত পাঠশালা https://www.facebook.com/abdulhalim.biswas
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১০:৩৭

'সরকার পড়াতে দেবে না!' অগত্যা, পড়ুয়াদের সঙ্গে নিয়ে শিক্ষকরাই বেরিয়ে পড়েছেন। খোলা মাঠ, প্রাঙ্গণ কিংবা কোন মুক্ত পরিবেশ পেলেই খুলে বসেছেন 'মুক্ত পাঠশালা'। বলছেন, "ছাত্রদের ভর্তি করে নিয়েছি। নতুন বই দিয়েছি। আর অপেক্ষা নয়, আর সর্বনাশ নয়। পঠন-পাঠন হবে না, সে হতে পারে না।"

মুর্শিদাবাদের বেলডাঙা শ্রীশ চন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক আব্দুল হালিম বিশ্বাস শুরু করেছেন এমন অভিনব পাঠশালা। স্কুল যখন বন্ধ, তখন খোলা মাঠকেই তৈরি করে ফেলেছেন 'মুক্ত পাঠশালা'। প্রতিদিন একটি করে ক্লাস, আর ছ'দিনে ছ'টি ক্লাসের উদ্যোগ নিয়েছেন তিনি। নিজেই ফেসবুকে বলেছেন, "বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে মুক্ত-পাঠশালা শুরু করে দিয়েছি। প্রতিদিন একটি করে ক্লাস। ছয় দিনে ছয়টি। পঞ্চম থেকে দশম।"

কেবল একা নয়, তিনি সকল শিক্ষক সমাজকে এগিয়ে আসার অনুরোধ করেছেন। করোনা অতিমারী পরিস্থিতিতে প্রায় সবকিছু সচল থাকলেও বারবার ধাক্কা খেয়েছে শিক্ষা-ব্যবস্থা। বন্ধ হয়েছে পড়াশোনা। শহর লাগোয়া কিছু বেসরকারি স্কুলগুলি অনলাইন মাধ্যমে পড়াশোনা সচল রাখলেও অধিকাংশ গ্রামে পড়াশোনার পাঠ প্রায় চুকেই গেছে। ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন, এভাবে চলতে থাকলে সামনে দুর্দিন আসতে দেরি নেই। বেলডাঙার এই শিক্ষক আর স্থির থাকতে পারেননি। বলেছেন, "আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা? আপনিও শুরু করে দিন। হত দরিদ্র পরিবারের সন্তানদের পাশে দাঁড়ান। মানব সভ্যতাকে রক্ষা করুন।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৩ মে

ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা-সাংসদ

Dev Tonic
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1