১১ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

গুজরাতে ৩ হাজার কোটি খরচ করে বল্লভভাই প্যাটেলের মূর্তি হলে বাংলায় কেন স্বামীজি, নেতাজির মূর্তি হবে না? : অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজির দেখানো পথেই চলেছেন : অভিষেক
Abhishek Banerjee Bengali News
@abhishekaitc
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ২০:২৬

গুজরাতে ৩ হাজার কোটি খরচ করে বল্লভভাই প্যাটেলের মূর্তি হলে বাংলায় কেন স্বামীজি, নেতাজির মূর্তি হবে না? বিবেকানন্দর জন্মদিনে বিজেপিকে তোপ দেগে এই প্রশ্নই তুলে দিলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজনীতি নিয়ে কথা বলবেন না বলে ভাষণের শুরুতেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে 'রাজনীতি' চলেই এল ভাষণের মাঝেই।

বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উত্তর কলকাতায় পদযাত্রা করে বিজেপি। তারই পাল্টা বিকেলে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত পদযাত্রা করেন অভিষেক। এদিন বিজেপির বিবেকানন্দ-ভক্তি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন,"গুজরাটে ৩৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হল সর্দার বল্লভভাই পটেলের মূর্তি। তার প্রতিবাদ করছি না। কিন্তু, কেন কলকাতার বুকে ৩ হাজার কোটি টাকা খরচ করে নেতাজি বা বিবেকানন্দের মূর্তি হবে না? এই প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে।"

তিনি আরও বলেন, "২০১৪ সালে স্বামীজির ছবি নিয়ে যারা ভোট প্রচার করেছিল, ভোটে জয়ী হওয়ার পর বেলুড় মঠকে তারা মর্যাদা দেয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজির দেখানো পথেই চলেছেন। এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কিন্তু দিল্লির কাছে আত্মসমর্পণ করবেন না।"

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "একদিনের নোটিসে মিছিল করেছি। মানুষের বিশ্বাস, উচ্চাশা ও আকাঙক্ষাকে তুলনা করলে অন্য রাজনৈতিক দলের মিছিল ১০-০ গোলে হেরে যাবে। এটা গুজরাট নয়। বাংলায় ধর্মে ধর্মে বিভাজন করা যাবে না। স্বামীজির ছবি সামনে রেখে ২০১৪ সালে প্রচার করেছিল। তারপর বেলুড়মঠকে ন্যূনতম সম্মান দেয়নি। গুজরাটে ৩,৫০০ কোটি টাকায় তৈরি হল সর্দার বল্লভভাই পটেলের মূর্তি। আমরা প্রতিবাদ করিনি। কিন্তু, কেন কলকাতার বুকে ৩ হাজার কোটি খরচ করে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি তৈরি হবে না?"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body