১০ নভেম্বর, ২০২৬
রাজ্য

দুয়ারে 'হোম ডেলিভারি'! এবার কোভিড রোগীদের বিনামূল্যে খাবার দেবে রাজ্য

রাজ্য সরকারের এই উদ্যোগে উপকৃত হবেন বহু মানুষ
nabanna kolkata Bengali News
নবান্ন - নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ১৬:০২

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি। জেলায় জেলায় জারি হচ্ছে আরও কড়া বিধিনিষেধ। বন্ধের মুখে একের পর এক বাজার। বাড়ছে কন্টেনমেন্ট জোন। এই পরিস্থিতিতে আরও একবার মানবিক রাজ্য সরকার (West Bengal Government)। কিছুদিন আগেই নবান্নের তরফে ঘোষণা করা হয়েছিল, দুঃস্থ করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন চাল, ডাল, বিস্কুট, দুধ, মুড়ি পৌঁছে দেওয়া হবে। সেই মর্মেই চলছিল কাজ।

তবে এবার সপ্তাহ না ঘুরতেই দুঃস্থ করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পাঠানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কেউ যেন অভুক্ত না থাকে, তাই এই ব্যবস্থা। এদিন 'বাংলার গর্ব মমতা' টুইটার হ্যান্ডল থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। সোমবার অর্থাৎ আগামিকাল থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই উদ্যোগে উপকৃত হবেন বহু মানুষ।

টুইটে স্পষ্ট উল্লেখ করে জানানো হয়েছে, "রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।"

নবান্ন সূত্রে খবর, রাজ্যের প্রতিটি জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে থাকা করোনা আক্রান্তদের পরিবারের জন্য বাড়িতে খাবার পৌঁছে দিতে। এই নির্দেশিকা মেনে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করবে রাজ্য পুলিশও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata