১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

কর্মী নিয়োগে বেনিয়ম, বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

বেআইনি নিয়োগের সুপারিশ প্রচুর টাকার বিনিময়ে কেনা হয়েছে!
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৭:২১

সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে এবার তীব্র ভর্ৎসনা কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতির। অনিয়মের অভিযোগ যে ২৫ জনের বিরুদ্ধে উঠেছে, অবশেষে তাঁদের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত। সংশ্লিষ্ট জেলার ডিআইকে নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, "আদালতের অনুমতি ছাড়া ওই ২৫ জনকে বেতন দেওয়া হবে না। এবং তাঁরা কীভাবে চাকরি পেলেন তা জানাতে হবে আদালতকে।"

প্রসঙ্গত, বুধবার কমিশনের বয়ানে নতুন মোড় নেয় এই মামলা। কমিশন জানিয়েছে, নিয়ম না মেনে যে নিয়োগের কথা বলা হচ্ছে তাতে তাদের কোনও সুপারিশ নেই। এরপরেই বিচারপতির মন্তব্য, "নিয়োগে যে কমিশনের কোনও সুপারিশ ছিল না, তা হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে। তারপরই তদন্তের গতিপ্রকৃতি নির্ধারিত হবে।’’

তবে কমিশনের সুপারিশ না থাকলে, কী ভাবে চাকরি পেলেন ওই ২৫ জন? এ বিষয়ে বিচারপতির মন্তব্য, "২৫ জনের নিয়োগের সুপারিশ কোন দালালের কাছ থেকে এসেছে তা জানতে চায় আদালত। এ বার তো বোঝা যাচ্ছে, এই নিয়োগের সুপারিশ প্রচুর টাকার বিনিময়ে কেনা হয়েছে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata