১১ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

রেললাইনে বসে গেম! নিহত ২, গুরুতর আহত ১

মৃতদের নাম অতনু বিশ্বাস (২৫) ও শুভজিৎ পাল (১৯)
local train kol 2 Bengali News
By Arpan Sarkar - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=17605950
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৭ জানুয়ারি ২০২১ ১৬:০৩

ফের একটু অসাবধানতায় ঝড়ে গেল তরতাজা দুই প্রান। এ ঘটনা নতুন নয়, আগেও রেললাইনে সেলফি তুলতে গিয়ে এবং ভিডিও করতে গিয়ে হারিয়েছে বহু প্রান। ফের আরও একবার, রেল লাইনে বসে গেম খেলতে গিয়ে মৃত্যু হল ২ যুবকের।

এমন উদাসীন ঘটনার স্বাক্ষী রয়ে গেল ঠাকুরনগর স্টেশন। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়েছে আরও ১ যুবক। বর্তমানে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, "সন্ধ্যায় ডাউন লাইনের পাশে বসে কানে ইয়ারফোন গুঁজে মোবাইল ফোনে গেম খেলছিলেন তিন বন্ধু। তখনই শিয়ালদাগামী একটি ট্রেন তাঁদের ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিন বন্ধু। তাঁদের মধ্যে দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।"

তবে আর এক বন্ধুকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপাড়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা, এরপরেই অবস্থার অবনতি ঘটতেই কলকাতায় স্থানান্তরিত করা হয়।

মৃতদের নাম অতনু বিশ্বাস (২৫) ও শুভজিৎ পাল (১৯)। নিহতদের বাড়ি ঠাকুরনগরের শিমুলপুরে। এই ঘটনার পরেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। GRP-র তরফে জানানো হয়েছে, রেল লাইনে মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে ২টি ইয়ারফোন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather