১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

আর্থিক অসঙ্গতির সুযোগ নিয়ে প্রতারণাচক্র কলকাতায়, সর্বস্রান্ত বহু

সহজে লোণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারিত করা হয়েছে বহু মানুষকে
money fraud Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৭:২৬

টাকার প্রয়োজন এমন বহু মানুষকে ঋণ (loan) পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। ঘটনার কেন্দ্রস্থল খোদ কলকাতার সল্টলেক (Salt lake)। জানা গিয়েছে, রীতিমতো অফিস খুলে সহজে লোণ দেওয়ার টোপ দেওয়া হত ব্যবসায় মন্দা চলা ব্যবসায়ী থেকে শুরু করে কন্যাদায়গ্রস্ত পিতাদের। আর সেই ফাঁদেই পা দিয়ে সর্বস্রান্ত বহু মানুষ।

এবিষয়ে পুলিশ জানিয়েছে, প্রতারণামূলক ওই সংস্থার তরফে পিছিয়ে পরা মানুষদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছিল। তার প্রসেসিং খরচ বাবদ ২০ হাজার টাকা, লিগ্যাল ফি বাবদ ৫ হাজার টাকা করে নেওয়া হয় ঋণগ্রহীতাদের থেকে। টাকা নেওয়ার পর তাঁদের বুধবার লোণ নেওয়ার জন্য অফিসে আসতে বলা হয়। কিন্তু এদিন তাঁরা লোণ নিতে এসে দেখেন অফিসের দরজায় ঝুলছে তালা। এরপরেই তাঁরা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর (Bidhannagar) উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। প্রতারণাচক্রে জড়িতদের খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতারিতদের থেকে জানা গিয়েছে, সল্টলেকের সিই (CE) ব্লকের একটি বাড়ি ভাড়া করে চলছিল ওই প্রতারণাচক্র। সহজে লোণ পাইয়ে দেওয়ার কথা বলে বিজ্ঞাপনও দেওয়া হয় তাদের তরফে। তাঁরা এও জানিয়েছেন, প্রায় মাস চারেক সময় ধরে সংস্থা খুলে বসেছিল প্রতারকেরা। অফিসে নিযুক্ত সব কর্মচারীই মহিলা ছিলেন। সংস্থার প্রধান বলে দাবী করা একজন মহিলা এবং এক পুরুষ নিজেদের হায়দ্রাবাদের (Hyderabad) বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। তবে তারা যে আদতে প্রতারক, সে কথা ঘুণাক্ষরেও টের পাননি তাঁরা।

তাঁদের কথায়, একেই আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে লোণের জন্য আবেদন করেছিলেন। তার উপর লোণ পাওয়ার বদলে টাকা খোয়ানোয় বেশ বিপাকে পড়েছেন তাঁরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata