১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

আর্থিক তছরুপের মামলায় ইডি'র হাতে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন সাংসদ

প্রায় ২ হাজার কোটি টাকা তছরুপের মামলা করেছে ইডি
K D Singh Bengali News
কেডি সিং Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৬:২৮

অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় গ্রেপ্তার প্রাক্তন সাংসদ কেডি সিং (K D Singh)। তাঁর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা তছরুপের মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই তদন্তের অসহযোগিতার অভিযোগেই বুধবার তৃণমূলের  রাজ্যসভার প্রাক্তন সাংসদকে দিল্লি থেকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সূত্রের খবর, অ্যালকেমিস্ট গ্রুপের কর্ণধারের বিরুদ্ধে ২৩৯ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। কেডি সিং-এর সংস্থা অ্যালকেমিস্টের (Alchemist) বিরুদ্ধে বাজার থেকে বেআইনিভাবে কোটি-কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। সেই টাকা একাধিক ‘প্রভাবশালীর’ কাছে গিয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যসভার প্রাক্তন সাংসদকে মঙ্গলবার দিল্লির সদর দফতরে ডাকা হয়েছিল। প্রায় সাড়ে ছ'ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর থেকে চাওয়া হয় বিভিন্ন নথি। একইসঙ্গে তাঁকে বুধবার আরও এক দফায় ডাকা হয়। কিন্তু সেখানে রাজ্যসভার প্রাক্তন সাংসদ নথি পেশ করতে পারেননি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, কেডি সিং-এর সংস্থার বিরুদ্ধে শুধু এ রাজ্যে নয়, পড়শি রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ডেও মামলা চলছে। তদন্ত করছে সিবিআই।

স্বাভাবিকভাবেই বিধানসভার ভোটের আগে তৃণমূলের  রাজ্যসভার প্রাক্তন সাংসদের গ্রেফতারিতে লেগেছে রাজনৈতিক রং। যদিও, তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছেন, "কে ডির সঙ্গে দীর্ঘদিন তৃণমূলের সম্পর্ক ছিল না। আমি কোনও মন্তব্য করতে চাই না। তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তিনি এখন সাংসদও নয়। দোষ নিশ্চয়ই করেছে, তাই গ্রেফতার করা হয়েছে।"

পালটা বিজেপির দাবি, "এখন তৃণমূলের সঙ্গে সম্পর্ক না থাকলেও যখন কে ডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তখন তাঁর সঙ্গে ঘাসফুল শিবিরের তো দহরম-মহরম ছিল।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata