১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

ভাসতে চলেছে বাংলা, নিম্নচাপ ও ভারী বৃষ্টির জোড়া ফলায় জলযন্ত্রনা অব্যাহত

উপকূল অঞ্চলে জারি লাল সতর্কতা, ক্ষতি চাষাবাদের
Rainfall alert Bengali News
দক্ষিণ ২৪ পরগণার বেলতলি থেকে পাঠানখালি যাওয়ার রাস্তা নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জুলাই ২০২১
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ৯:৫৯

কলকাতা (Kolkata) এখন জলযন্ত্রনায় ভুগছে। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। শহরের একাধিক জায়গা জলের তলায়। গত দিন কয়েকের একটানা বৃষ্টিতে শহরের বেশিরভাগ এলাকা জলের তলায়। উত্তর কলকাতার বেশ কয়েকটি জায়গার পরিস্থিতি অত্যন্ত খারাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে এমন পরিস্থিতি। নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে অবস্থান করছে। তারফলে শুক্রবারও গভীর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূল অঞ্চলে জারি হয়েছে লাল সতর্কতা।

প্রবল বৃষ্টির জেরে দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি প্রভৃতি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চল গুলিতে জারি হয়েছে লাল সতর্কতা। এইসব জেলায় প্রবল বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বৃষ্টি এই পরিস্থিতির জন্য দায়ী। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ এখনও কাটেনি। শুক্রবার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে অতিরিক্ত বৃষ্টির জেরে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া প্রভৃতি জেলায় চাষের ক্ষতি হয়েছে মাত্রাতিরিক্ত। বিশেষত যেসব জেলায় এখন ধানচাষের সময়, সেখানে বিপদে পড়েছেন কৃষকেরা। ইয়াসের ধাক্কা সামলে ওঠার মধ্যেই ফের এই অতি বর্ষণে মাথায় হাত চাষিদের। দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ এলাকাই জলমগ্ন। সব্জি, মাছের ভেড়ি, ধানচাষের জমি সবই জলের তলায়। গোসাবা, কুলতলি, গঙ্গাসাগর প্রভৃতি এলাকা জলের তলায়। অন্যদিকে প্রবল বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল গুলি জলের তলায়। সব মিলিয়ে ভারী বর্ষণে ভাসতে চলেছে বাংলা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata