১০ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

রাজ্যপালকে ‘দাদু’ সম্বোধন করে হাওড়ার পুরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ ফিরহাদের

রাজ্যপালকে 'দাদু' সম্বোধন করায়, নিন্দার ঝড় উঠেছে বিরোধীদলে
Firhad Hakim Bengali News
facebook.com/HakimFirhad/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ২০:২৪

কলকাতা সহ বাকি সব পুরনিগম ও পুরসভাগুলিরও ভোট পর্ব মিটেছে। তবে এখনও ঝুলে রয়েছে হাওড়ার ভোট। কেন? এই ইস্যুতে এবার রাজ্যপাল জগদীপ ধনখড়কেই দায়ী করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্যপালকে ‘দাদু’ বলে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, "ওই দাদু-র জন্যই হাওড়া পুরসভার ভোট আটকে রয়েছে। না হলে কলকাতা পুরনিগমের সঙ্গেই হাওড়া পুরনিগমের ভোট হয়ে যেতে। রাজ্যপাল হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করা নিয়ে রাজ্য সরকারের ফাইলটি আটকে রেখেছেন বলেই এই সমস্যা তৈরি হয়েছে।"

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম আরও বলেন, ‘‘রাজ্যপাল ফাইলটিতে যাতে সই করেন সেজন্য আমি তাঁর কাছে আগে ২ থেকে ৩ বার গিয়েছি। এখন আবার আমাকে ডেকেছেন উনি। এবার আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করে ওঁনার কাছে যাবে। এবার গেলে হয়তো উনি ফাইলটি সই করে ছেড়ে দেবেন। কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।"

রাজ্যপালকে 'দাদু' সম্বোধন করায়, নিন্দার ঝড় উঠেছে বিরোধীদলে। বিজেপির রাজ্য সম্পাদক তথা উত্তর হাওড়ার নেতা উমেশ রাই ক্ষোভ প্রকাশ করে বলেন, "মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে রাজ্যপাল তাঁর দাদু হতেই পারেন। কিন্তু রাজ্যপাল একটি সাংবিধানিক পদে রয়েছেন এটা ওঁনার মাথায় রাখা উচিত।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat