১৭ নভেম্বর, ২০২৬
রাজ্য

বিধানসভা নির্বাচনের জন্য ৮০০ কোম্পানি বাহিনীর দাবি নির্বাচন কমিশনের

গত লোকসভা নির্বাচনে রাজ্যে মোতায়েন ছিল ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
CRPF jawan india Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৬:২৯

সামনেই বিধানসভা নির্বাচন। আর আগেই পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করতে তৎপর নির্বাচন কমিশনের আধিকারিকরা। একারণেই এদিন রাজ্যে সফরে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। জানা গেছে, জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠকে যোগ দেবেন তিনি। গত মাসেই রাজ্যের আধিকারিকদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রথম পর্যায়ের বৈঠক সেরে গিয়েছেন তিনি

ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষ করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, সেখানে রাজ্যের জন্য ৮০০ কোম্পানি বাহিনী চেয়েছেন তাঁরা। লোকসভা নির্বাচনের মতো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনও হবে সাতটি পর্যায়ে। তবে তার অনেক আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন হবে বলে অনুমান। 

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রাজ্যে মোতায়েন ছিল ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে আরও ৫১ কোম্পানি অতিরিক্ত বাহিনী কেন্দ্রের কাছে চেয়েছে কমিশন।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ভোটের আগে রাজনৈতিক কর্মসূচিতে নেতাদের ওপর হামলার খবর ছিল গোয়েন্দাদের কাছে। তাই তাঁদের বাড়তি নিরাপত্তা দেওয়া প্রয়োজন মনে করে নির্বাচনী প্রচারের ঝড় ওঠার আগেই  নিরাপত্তার ব্যবস্থা করতে রাজ্যে এসেছিল ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata