১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

আইএসএফ প্রার্থীকে ভোট দেবেন? চিনে নিন চিহ্নটা

মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়নি এখনো, আগেভাগেই আব্বাসদের প্রতীক দিল কমিশন
Abbas Siddiqui 2 Bengali News
আব্বাস সিদ্দিকী ~ Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ মার্চ ২০২১
শেষ আপডেট: ৯ মার্চ ২০২১ ৯:৫৭

বাংলার বিধানসভা নির্বাচনে একেবারে নতুন ও তরুণ মুখ সমৃদ্ধ সম্পূর্ণ নতুন দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট যার সুপ্রিমো হলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তাদের প্রথম বছরের নির্বাচনী দৌড়ে তারা বাম ও কংগ্রেসের জোটসঙ্গী হয়েছেন এবং ৩৭ টি আসন তাদের লড়াই করার জন্য ছেড়েছে বাম কংগ্রেস। কোনো বিশেষ প্রতীক না পাওয়ায় মনোনয়ন পত্র পেশ করতে পারছিলেননা আব্বাস সিদ্দিকীরা। তবে এবার মনোনয়নপত্র পেশ করার শেষ দিনের আগের দিনই আইএসএফকে প্রতীক দিল নির্বাচন কমিশন। আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতীক হতে চলেছে 'খাম' - চিহ্ন।

নির্বাচনের নিয়মানুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া সম্পূর্ণ হবার পরই একটি প্রতীক দেওয়া হয় যেকোনো নতুন ও আনরেজিস্টার্ড দলকে। তবে আব্বাসদের ক্ষেত্রে কিছুটা চমক দিল কমিশন। আজই আনুষ্ঠানিকভাবে এই খাম-প্রতীক আইএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। অতএব, এবার সংযুক্ত মোর্চায় বামেদের কাস্তে হাতুড়ি আর কংগ্রেসের হাত চিহ্নের সাথে জুড়ে গেল সেক্যুলার ফ্রন্টের খাম চিহ্নও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah