৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

স্ট্র্যান্ড রোড অগ্নিকান্ডে মৃত ৯, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর

তেরো তলায় লিফটে উঠে দরজা খুলতেই ঝলসে যান দমকলকর্মীরা
Fire 2 Bengali News
প্রতীকী ছবি

শহরের বুকে আবারও মর্মান্তিক অগ্নিকান্ড ! এবার কলকাতার স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের কয়লাঘাট বিল্ডিঙে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ হারালেন ন'জন। পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানান, মৃতদের মধ্যে রয়েছেন রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের চার কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর এক জন। গতরাত ১টা নাগাদ সবকটি দেহ এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। শনাক্তকরণের জন্য দীর্ঘ সময় লাগে।

দমকলমন্ত্রী সুজিত বসু সন্ধ্যা থেকে উপস্থিত ছিলেন এবং গভীর রাতে আগুন নেভা পর্যন্ত ঘটনাস্থলেই ছিলেন। আসেন ফিরহাদ হাকিম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। সন্ধ্যা ৬:১০ এসি ফেটে (প্রাথমিক অনুমান অনুযায়ী) আগুন লাগলেও নিয়ন্ত্রণে আসতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। লিফটে করে উঠে তেরো তলায় পৌঁছে দরজা খুলতেই আগুনে ঝলসে যান ওই ন'জন। আগুন নিয়ন্ত্রণে এলে তেরো তলায় উঠে দমকলমন্ত্রীও দেখে আসেন লিফটের মধ্যেই পাঁচ জনের দেহ ও বাইরে আরও দুজনের ঝলসে যাওয়া দেহ পড়ে আছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে আসেন এবং মৃতদের প্রতি গভীর শোকজ্ঞাপন করে ঘোষণা করেন প্রত্যেক মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। এই ব্যপক অগ্নিসংযোগ দেখেও দমকলকর্মীদের লিফট ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত ছিল, সেই নিয়েও উঠেছে প্রশ্ন কারণ বিদ্যুৎ সংযোগ অক্ষত রেখে অগ্নির বলয়ে প্রবেশ করার অর্থ ঝুঁকির মাত্রা দ্বিগুণ করা। মুখ্যমন্ত্রী রেলের অসহযোগিতার প্রশ্ন তুলেও আবার বলেন, "দুর্ঘটনা নিয়ে আমি কোনও রাজনীতি করতে চাই না।" উচ্চ পর্যায়ের তদন্ত জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীও এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করে সাহায্য ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতরা পঞ্চাশ হাজার টাকা পাবেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata