১৬ নভেম্বর, ২০২৬
রাজ্য

রোজভ্যালির ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

বেআইনি সংস্থা রোজভ্যালির বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ
ED Enforcement directorate Bengali News
এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ~ Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৪:২৯

বেআইনি অর্থলগ্নি সংস্থা 'রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানিজ' -এর স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শুক্রবার এই কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট' অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর বেশ কিছু বেআইনি অর্থলগ্নি সংস্থার খোঁজ পাওয়া যায়। যার মধ্যে অন্যতম ছিল রোজভ্যালি। এই সংস্থার বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। বর্তমান শাসক দলের অনেক নেতা-নেত্রীর নাম জড়িয়ে যায়। এই সংস্থার বিরুদ্ধে তদন্তে নামে কেন্দ্রীয় দুই সংস্থা ইডি এবং সিবিআই। তদন্তে উঠে আসে রাজ্যের নানা প্রভাবশালী ব্যক্তিদের নাম। গত বছর মার্চে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। আজ ফের ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল বলে জানিয়েছে ইডি।

ইতিমধ্যেই ইডি দেশের বিভিন্ন জায়গায় রোজভ্যালির বেআইনি সম্পত্তির হদিশ পেয়েছে। পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, ত্রিপুরা, আসাম, মহারাষ্ট্র, ঝাড়খন্ড এবং অন্যান্য রাজ্যে রোজভ্যালির নামে অসংখ্য বেআইনি সম্পত্তির খোঁজ পেয়ে তদন্ত শুরু করেছে এই কেন্দ্রীয় সংস্থা। এদের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ওড়িশায় বিশেষ তদন্তে 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট' অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah