১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ, বন্যার আশঙ্কা তিন জেলায়

দুর্গাপুর ব্যারেজ শুক্রবার ৭২ হাজার ২২৫ কিউসেক জল ছেড়েছে
durgapur barrage flood lockgate water irrigation Bengali News
দুর্গাপুর ব্যারেজ
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জুলাই ২০২১
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১০:১০

গতকাল কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও শনিবার সকাল থেকেই মুখভার আকাশের। এর মধ্যেই শনিবার ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ফের ভারি থেকে অতিভারি বর্ষণ। কয়েক দিনের প্রবল বৃষ্টিতে হাওড়া, হুগলি, বর্ধমান, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এছাড়া দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি এবং বর্ধমান এই তিন জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অপরদিকে দুর্গাপুর ব্যারেজ (Durgapur Barrage) জল ছাড়ায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

একটানা বৃষ্টিতে এমনিতেই নদী গুলির জলস্তর বেড়েছে। তার উপর দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় বেশ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর ব্যারেজ থেকে ৭২ হাজার ২২৫ কিউসেক জল ছাড়া হয়েছে। নিম্নচাপ এবং ভারি বৃষ্টির জোড়া ফলায় বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারি থেকে অতিভারি বৃষ্টি চলছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্য ঝাড়খন্ডেও চলছে প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টির জেরে পাঞ্চেত, মাইথন প্রভৃতি জলাধারে জলের চাপ বাড়ছে। তার জেরে দুর্গাপুর ব্যারেজে আশঙ্কা তৈরি হয়েছে। বাড়তি জল ছাড়তে বাধ্য হয়েছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ। এরফলে হাওড়া, হুগলি এবং বর্ধমানে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে গত দিন কয়েকের বৃষ্টিতে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার জনজীবন বিপর্যস্ত। আসানসোলে গত কয়েক দিন টানা বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। আসানসোলের র‌্যাকেট অ্যান্ড কোলম্যান এলাকায় দেয়াল চাপা পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মাও। দক্ষিণবঙ্গের অধিকাংশ নদীর জলস্তর বিপদসীমায় অবস্থান করছে। বৃষ্টি বাড়লে সুন্দরবনের নদীবাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমনিতেই ভারি বর্ষণে চাষের ক্ষতি লাগামছাড়া, তার উপর নদীবাঁধ ভেঙে জল এলে আর রক্ষে নেই। সাধারণ মানুষ প্রমাদ গুনছেন।

অন্যদিকে কলকাতার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। গতকাল খুব বেশি বৃষ্টি না হওয়ায় কয়েকটি এলাকায় কিছুটা জমা জল নামলেও এখনও বহু এলাকা জলের তলায়। বিভিন্ন এলাকায় পাম্প চালিয়ে জমা জল বার করার চেষ্টা করা হলেও গঙ্গায় বাড়তি জলের চাপে জল সরতে দেরি হচ্ছে বলে জানা গেছে। উত্তর কলকাতার বিভিন্ন এলাকা এখনও জলের তলায়। বেশ কয়েকটি পুরাতন পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ার খবর এসেছে। সব মিলিয়ে কলকাতায় জলযন্ত্রনা অব্যাহত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata