৯ নভেম্বর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

আলুর চিপস্, মুগ ডাল, পটলের দোরমা, পোস্তর বড়া- নিরামিষ মেনু রাষ্ট্রপতির মধ্যাহ্নভোজে

নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শান্তিনিকেতন
Draupadi Murmu Mamata Banerjee Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১১:৪৮

আজ, মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষে উর্ত্তীর্ণ পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এটাই তাঁর প্রথম বঙ্গ সফর। সে কারণেই আলাদা উত্তেজনা সর্বত্র। আয়োজন এবং আপ্যায়নে কোনও খামতি রাখতে চাইছেন না প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

একদিকে সেজে উঠেছে শান্তিনিকেতন। অন্যদিকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শান্তিনিকেতন। ইতিমধ্যেই শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি। ১২টায় বিনয় ভবনের হেলিপ্যাডে নামবেন তিনি। ঐতিহ্য মেনে চলবে বরণ। আজ দুপুরে শান্তিনিকেতনেই মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্রপতির জন্য। থাকবেন রাজ্যপালও।

জানা যাচ্ছে, রাষ্ট্রপতি ও রাজ্যপালকে নিরামিষ পদে আপ্যায়ন করা হবে। থাকবে না পেঁয়াজ-রসুনের ছোঁয়া। মেনুতে থাকছে ভাত, রুটি, স্যালাড, আলুর চিপস্, মুগ ডাল, পটলের দোরমা, পোস্তর বড়া, পনির, ভেন্ডি ভাপা, মাশরুম মশালা, চাটনি, মিষ্টি দই, চিত্তরঞ্জন এবং কেশর রাজভোগ।

ইতিমধ্যেই বিনয় ভবন মাঠ সংলগ্ন এলাকাকে নো–ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। কড়া নিরাপত্তায় শান্তিনিকেতন। রাষ্ট্রপতি শান্তিনিকেতনে থাকাকালীন ক্যাম্পাস এবং সংলগ্ন এলাকায় জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় ড্রপগেট বসানো হয়েছে। লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather