১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ, আরও সতর্ক কলকাতা পুরসভা

মশাবাহিত রোগ নিয়ে কোনও অবহেলা আর সহ্য করা হবে না : ফিরহাদ হাকিম
Firhad hakim and Kolkata corporation Bengali News
ফিরহাদ হাকিম ও কলকাতা মিউনিসিপ্যল কর্পোরেশন
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১০ আগস্ট ২০২২ ২০:২৫

বর্ষা আসতে এ বছর আবারও বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার (Dengue) প্রকোপ। বেশ কিছু ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ (Kolkata Municipal Corporation)। ইতিমধ্যেই ডেঙ্গি প্রতিরোধের জন্য কলকাতা পুরসভার তরফ থেকে ১৪৪টি ওয়ার্ডে সচেতনতার প্রচার চালানো হচ্ছে। তবে এবার আরও কড়া হতে চাইছে কলকাতা পুরসভা। ফিরহাদ হাকিম এবং অতীন ঘোষের নেতৃত্বে প্রতি শনিবার এবার থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে হবে জরুরী বৈঠক।

ফিরহাদ হাকিম ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে স্পষ্ট জানিয়েছেন, "মশাবাহিত রোগ নিয়ে কোনও অবহেলা আর সহ্য করা হবে না।" পরিসংখ্যান বলছে, চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে অগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২৯ জন এবং ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ২,৭৭২ জন।

বর্তমানে কলকাতার মোট ১৩টি ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। সূত্রের খবর, জ্বর হলে তিন ধরনের পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা। এছাড়াও ডেঙ্গু-ম্যালেরিয়া ও করোনা পরীক্ষার জন্য কলকাতা পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে পরিষেবা মিলবে বলেও জানা গিয়েছে কলকাতা পুরসভা সূত্রে।

এর সঙ্গেই ডেঙ্গু হলে টেলিফোনে নজরদারি রাখবে পুরসভার স্বাস্থ্য বিভাগ। দেওয়া হবে হেলথ কার্ড। প্লেটলেট কমলেই পুরসভার চিকিৎসকরা সতর্ক করবেন রোগীকে। এর সঙ্গেই প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের আরও উদ্যোগী হতে পরামর্শ পুর কর্তৃপক্ষের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body