১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

Cyclone Jawad : কোথায় আছে জাওয়াদ? আজ সারাদিন বঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসতে পারে, জারি সতর্কতা
cyclone yash rain river Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৫ ডিসেম্বর ২০২১ ৯:১২

বর্তমানে কোথায় আছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'? ঘূর্ণিঝড় কি ওড়িশা উপকূল হয়ে পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে? এই প্রশ্নটাই গত দিন দুয়েক অত্যন্ত জোরালো হয়ে উঠেছিল। আলিপুর আবহাওয়া দফতর গতকাল জানিয়েছে, পশ্চিমবঙ্গে জাওয়াদের (Cyclone Jawad) ল্যান্ডফলের কোন সম্ভাবনা নেই, বরং জাওয়াদের সমুদ্রেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে জাওয়াদ সমুদ্রে বিলীন হলেও তার প্রভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টির হাত থেকে রেহাই নেই। রবিবার দিনভর, এমনকী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, শনিবার থেকেই জাওয়াদ তার শক্তি হারাতে শুরু করেছে। শনিবার ওড়িশার কাছাকাছি জাওয়াদ পৌঁছে তার শক্তি খুইয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেখান থেকে বঙ্গের দিকে আসার পথেই তার সমস্ত শক্তি নষ্ট হবে। বঙ্গে জাওয়াদের জেরে তৈরি নিম্নচাপের ফলে ভারি বৃষ্টির পূর্বাভাস। গতকাল সকাল থেকেই দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, কলকাতা-সহ আরও কয়েকটি জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোথাও তেমন ভারি বৃষ্টি হয়নি। তবে রবিবার বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

জাওয়াদ যদি না-ও আসে, তবুও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় জাওয়াদ মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি তুঙ্গে। কলকাতায় সমস্ত পাম্পিং স্টেশনগুলো প্রস্তুত। ভারি বৃষ্টি হলে তার মোকাবিলায় কলকাতা পুরসভা তৎপর। এমনকী খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। উপকূলবর্তী জেলাগুলিতে আগেই সতর্ক করা হয়েছে। সমস্ত ফ্লাড সেন্টারগুলো খুলে রাখা হয়েছে। প্রশাসনের তরফে নজরদারির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। দিঘায় জাওয়াদের প্রভাবে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা গেছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। সুন্দরবনের বাঁধগুলি তদারকি করা হয়েছে। তুলনায় দুর্বল বাঁধগুলির মেরামতির চেষ্টা করা হচ্ছে। জাওয়াদ মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি তুঙ্গে। তবে হাওয়া অফিস গতকাল সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে জাওয়াদ আছড়ে পড়ার কোন সম্ভাবনা নেই। বরং জাওয়াদের জেরে আজ সারাদিন ভারি বৃষ্টির পূর্বাভাস। চলবে সোমবার পর্যন্ত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body