১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধের মেয়াদ, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

মেলা এবং বিয়েবাড়িতে লোকসমাগম নিয়ে নিয়মের বাঁধন কিছুটা শিথিল করেছে নবান্ন
nabanna kolkata Bengali News
নবান্ন - নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৬:৩০

বছর শেষে করোনা অতিমারি (covid-19 pandemic) এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (omicron) দাপটে নিত্য সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হতেই নতুন বছরের শুরু থেকে কড়া বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। এবার সেই বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য। শনিবার নবান্নের (nabanna) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সেই কথা।

নতুন এই বিজ্ঞপ্তিতে আগের নিষেধাজ্ঞাগুলি জারি থাকলেও নিষেধের বাঁধন শিথিল করা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। আগের মতোই বন্ধ থাকছে স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান। ৫০ শতাংশ হাজিরা নিজেই চালু থাকছে সরকারি, বেসরকারি অফিস। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন (local train)। সেইসাথে বহাল থাকছে রাত ১০ টা থেকে নাইট কার্ফুও (night curfew)। তবে মেলা এবং বিয়েবাড়িতে লোকসমাগম নিয়ে নিয়মের বাঁধন কিছুটা শিথিল করেছে নবান্ন।

জানানো হয়েছে, কোভিডবিধি মেনে খোলা জায়গায় মেলার আয়োজন করা যেতেই পারে। তবে সরকারি বিধিনিষেধের দিকে খেয়াল রাখতে হবে মেলা কর্তৃপক্ষকে। এছাড়াও সামনেই বিয়ের মরশুমের কথা মাথায় রেখে বিয়েবাড়িতে সর্বোচ্চ নিমন্ত্রিতের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ২০০ করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সরকারের এহেন সিদ্ধান্তের পর একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন ক্যাটারিং থেকে শুরু করে ডেকরেটারস’রা, অন্যদিকে এই ঘোষণার পর আন্তর্জাতিক কলকাতা বইমেলা (kolkata book fair) কোনও সমস্যা রইল না, এমনটাই মনে করছেন অনেকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah