৯ নভেম্বর, ২০২৬
কলকাতা

আক্রান্ত এবং অসচেতনতায় শীর্ষে কলকাতা, দ্বিতীয় ডোজ নেননি প্রায় ৩ লক্ষ নাগরিক

কড়া পদক্ষেপ নবান্নের
nabanna kolkata Bengali News
নবান্ন - নিজস্ব চিত্র

একদিকে বেলাগাম করোনা সংক্রমণ (Covid19)। করোনার একের পর এক নয়া স্ট্রেনে (New Variant) আক্রান্ত গোটা দেশ। জেলা থেকে রাজ্য কিংবা দেশ বা বিদেশ, সর্বত্রই জোর দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশনে (Vaccination)। আর এসবের মধ্যেই ভয়াবহ চিত্র শহর কলকাতায় (Kolkata)। রাজ্যের (West Bengal) মধ্যে (Kolkata News) ওভারডিউ-এ ১ নম্বরে তিলোত্তমা (Top News)। কী এই ওভারডিউ? টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তারপর টিকা নেননি কলকাতার ২ লক্ষ ৮২ হাজার জন নাগরিক।

গতকাল ওভারডিউ-এর তালিকা প্রকাশ করেছে নবান্ন। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নির্দেশ, অবিলম্বে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পন্ন করে শীঘ্রই ওভারডিউ-এর সংখ্যা কমাতে হবে। তবে কেন টিকা নিতে অনীহা? অধিকাংশের মধ্যেই অসচেতনতার ছবি ধরা পড়েছে। অনেকেই বলতে চাইছেন, টিকা নিলেও যদি ফের করোনাক্রান্ত হতে হয় তাহলে টিকা নেওয়ার দরকারটা কী?

বলে রাখা ভালো, টিকাকরণের আগেই জানানো হয়েছিল, টিকা নিলে করোনাক্রান্ত হবেন না, এ কথা ভুল। বরং টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গেলে করোনাক্রান্ত হলেও মৃত্যুর আশঙ্কা কম। তবে টিকার দুটি ডোজ নিয়েও কিছু সংখ্যক মানুষের যে মৃত্যু হয়েছে, তাতে চিকিৎসকদের ব্যাখ্যা, "টিকার দুটি ডোজ নেওয়ার পরেও যাঁরা মারা যাচ্ছেন তাঁদের নিয়ে গবেষণা হয়েছে। দেখা গিয়েছে, কেউ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্ত, কারও হৃদযন্ত্রের সমস্যা, কারও বা ক্যানসারের মতো অসুখ রয়েছে। এই সমস্ত কোমর্বিডিটির কারণেই টিকার দুটো ডোজ নেওয়ার পরেও মৃত্যু হচ্ছে।"

টিকাকরণে অনীহা প্রসঙ্গে এক চিকিৎসক উদ্বেগ প্রকাশ করে বলেন, "কেউ টিকা নেননি। কেউ নিয়েছেন। যাঁরা একটি ডোজ নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ব্যক্তিগতভাবে আমার মনে হয়, তাঁরাই বিপদের কারণ। ভাইরাস এঁদের শরীরে ঢুকে মিউট্যান্ট করে ক্ষতিকর কোনও চেহারা নিতে পারে।"

প্রসঙ্গত, রাজ্যের মধ্যে করোনাক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ৫৬৫। মঙ্গলবার নতুন ২৯টি কনটেনমেন্ট জোন ঘোষণা করেছেন পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। প্রতিটি কনটেনমেন্ট জোনে স্যানিটাইজেশনে বাড়তি গুরুত্ব দিচ্ছেন পুরকর্তারা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body