১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

রাজ্যে নতুন আক্রান্ত ৭৪৫, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় নতুন রেকর্ড করোনা ভাইরাসের

রাজ্যে দৈনিক সংক্রমণের হার অনেকটাই ঊর্ধ্বমুখী এবং গত সপ্তাহ থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা ভাইরাসের গ্রাফ
corona virus Bengali News
করোনা ভাইরাস unsplash @cdc
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২২
শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ৮:১১

গত মঙ্গলবারই ৪০০ এর গণ্ডি পার করেছিল দৈনিক করোনা সংক্রমণ। বুধবার এই মাত্রা কিছুটা কমে ২৯৫ হলেও আবারো পরবর্তীতে বৃদ্ধি পায় এই দৈনিক করোনা ভাইরাস সংক্রমণ। বৃহস্পতিবার এক লাফেই সংক্রমণের হার পৌঁছে গেল ৭৫০ এর কাছাকাছি জায়গায়। অনেকটাই ঊর্ধ্বমুখী হলো রাজ্যে দৈনিক সংক্রমণের হার। গত সপ্তাহ থেকে ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে প্রায় সাড়ে ৭ শতাংশ হলো এই দৈনিক করোনা সংক্রমনের হার যা নিয়ে রাজ্যের স্বার্থকর্তারা বেশ উদ্বিগ্ন। প্রশাসনের তরফে বারবার করোনাভাইরাস বিধি অক্ষরে অক্ষরে মেনে চলার পরামর্শ দেওয়া শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের আক্রমণে কোন রোগীর মৃত্যু না হলেও, এই মুহূর্তে একেবারেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না সরকার।

গত ১০ জুন থেকে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে শুরু করেছে। বৃহস্পতিবারের স্বাস্থ্য দপ্তর প্রকাশিত করোনাভাইরাস বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। এখনো পর্যন্ত করোনাভাইরাস এ মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২৩ হাজার ৫৮৭ জন। রাজ্যে নতুন করে যতজন সংক্রমিত হয়েছেন তার মধ্যে শুধুমাত্র কলকাতাতে রয়েছেন ৩৩৯ জন ব্যক্তি। এরপরে স্থান রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার। ওই একটি জেলায় আক্রান্তের সংখ্যা ২৩৮। তবে বাকি জেলাগুলিতে তেমনভাবে করোনাভাইরাস সংক্রমণ হয়নি এখনো পর্যন্ত।

স্বাস্থ্য দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাস এর কারণে মৃত্যু হয়েছে ২১ হাজার ২১২ জনের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাভাইরাস পরীক্ষা হয়েছে ১০ হাজার ২০৫ জনের। দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৭.৩০ শতাংশ। অন্যদিকে বর্তমানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২০।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata