১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের, প্রবল বৃষ্টির জেরে ভাসবে রাজ্যের এইসব জেলা

প্রবল বৃষ্টির কারণে জারি করা হয়েছে লাল সর্তকতা
cyclone yash rain river Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ জুলাই ২০২১
শেষ আপডেট: ৩ জুলাই ২০২১ ২২:২২

গতকাল সকাল থেকেই মহানগরীর মুখ ভার এবং চলছে মাঝেমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি। আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গে। কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে আজকে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত চলবে। এরকমভাবে লাগাতার বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু উত্তরবঙ্গের বেশকিছু জেলায় নদী জলস্তর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নদীর জল স্তর বৃদ্ধি হয় তাহলে উত্তর এর বেশ কিছু জায়গায় প্লাবনের সম্ভাবনা রয়েছে। এই কারণে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এর তরফ থেকে।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলা যেমন উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলায় মোটামুটি বৃষ্টি হতে পারে। তবে উত্তরের পাঁচটি জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এই কারণে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা প্লাবিত হবার সম্ভাবনা থাকছে। এরকম বৃষ্টিতে তিস্তা নদীর জল স্তর বেশ কিছুটা বেড়ে যায় প্রত্যেক বছর। আর তিস্তা নদীর জল স্তর বাড়লে প্লাবনের সম্ভাবনা থাকে।

অন্যদিকে, উত্তরবঙ্গের এই লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাত যদি হয় তাহলে সেখানে জলস্তর অনেকটা বেড়ে যাবে। প্রবল বৃষ্টির কারণে জারি করা হয়েছে লাল সর্তকতা। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামীকাল এবং আগামী পরশু দিন কলকাতা এবং লাগোয়া বেশ কিছু জায়গায় আকাশ থাকবে মেঘলা। মহানগরীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বেশ কয়েকদিন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body