১১ নভেম্বর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

সিবিআইয়ের তৎপরতায় আজ দ্বিতীয় দিনের তদন্ত শুরু বগটুই গ্রামে

বগটুই কাণ্ডের তদন্তকারী সিবিআই আধিকারিকদের নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে কেন্দ্র
Cbi Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৩:২৩

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে বগটুই কাণ্ডের তদন্তভার নেওয়ার পরই তৎপর সিবিআই (CBI)। আজ দ্বিতীয় দিনের তদন্ত শুরু করেই বগটুই গ্রামের (Bogtui Village) বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে শুরু করলেন সিবিআই (CBI) আধিকারিকরা৷ এখনও বগটুই গ্রামের অনেক বাসিন্দাই গ্রামছাড়া৷ বলাবাহুল্য, বগটুই কার্যত পুরুষশূন্য। তাই মহিলাদের সঙ্গে কথা বলেই, তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই। ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ আছেন কি না, সেই খোঁজও শুরু করেছেন সিবিআই কর্তারা।

এছাড়াও সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এফআইআর (FIR) দায়ের করা হয়েছে ২১ জনের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন বগটুই গ্রামের আহতদের সঙ্গে কথা বলে বয়ান সংগ্রহ করার কাজ করছে সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, আজ রামপুরহাট থানার পুলিশের সঙ্গেও দেখা করেন সিবিআই আধিকারিকরা। বিভিন্ন নথি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রামপুরহাটের সরকারি অতিথি নিবাসে আপাতত সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে। সেখানেই আজ ধৃতদের জেরা করা হতে পারে বলেই সূত্রের খবর।

এছাড়াও, বগটুই কাণ্ডের তদন্তকারী সিবিআই আধিকারিকদের নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে কেন্দ্র। রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নিরাপত্তা দেবে খোদ সিআরপিএফ (CRPF)। সিবিআইয়ের সঙ্গে থাকবে ১ প্ল্যাটুন জওয়ান। শুধু তাই নয়, সিবিআই আধিকারিকরা তদন্তের স্বার্থে যেখানে যাবেন সেখানে ৩৫ জন সিআরপিএফ জওয়ান থাকবেন। এছাড়াও যে অস্থায়ী ক্যাম্পে সিবিআই আধিকারিকরা রয়েছেন সেখানেও থাকবে সিআরপিএফ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body