১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

শোভন এবং বৈশাখীকে সামনে রেখে হবে আবারও মিছিল, সম্ভাবনা সংবর্ধনা জ্ঞাপনের

আগামী সোমবার আবারো বিজেপির হয়ে দেখা যেতে পারে শোভন এবং বৈশাখী জুটিকে
Sovon Baishakhi BJP Bengali News
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় - twitter @BJP4Bengal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৯ জানুয়ারি ২০২১ ২:১৯

গত সোমবার শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে কলকাতায় একটি বাইক অভিযান করার কথা ছিল বিজেপি কর্তৃপক্ষের। কিন্তু সেই মিছিলে শোভন এবং বৈশাখী জুটি একসাথে গরহাজির ছিলেন। এবারে আবারো সপ্তাহ ঘুরতে না ঘুরতেই একই রকম সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কর্তৃপক্ষ। এবারে দলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার গোলপার্ক থেকে শুরু করে একটি মিছিল সেলিমপুর বিজেপি দপ্তর পর্যন্ত যাবে। সেখানে রাজ্য বিজেপির পক্ষ থেকে শোভন এবং বৈশাখীকে সম্বর্ধনা জানানো হবে।

গত শুক্রবার বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শংকর শিকদার বলেছেন,"দলের ঐদিন মিছিল এবং সংবর্ধনা সিদ্ধান্ত আছে। এবারে যদি পুলিশের অনুমতি পাওয়া যায় তাহলে পুরো বিষয়টি খোলসা করে জানানো হবে।" বেশ অনেকদিন হলো বিজেপিতে যোগ দিয়েছেন শোভন এবং বৈশাখী। তবে দুজনেই এখনো পর্যন্ত দলের হয়ে মাঠে নামেননি। কলকাতায় পর্যবেক্ষক করা হয়েছে সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় কে। তার সাথেই আছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গত সোমবার একটি বাইক অভিযান করার কথা ছিল শোভন এবং বৈশাখী কে নিয়ে। তবে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরে নতুন করে বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata