১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

দুয়ারে দুয়ারে বিরিয়ানি! ঈদ উপলক্ষে এবার বিরিয়ানি-সেমাই দেবে পঞ্চায়েত দপ্তর

এর আগে পুজো, পয়লা বৈশাখ, ভাইফোঁটায় স্পেশ্যাল মেনু নিয়ে হাজির হয়েছিল সিএডিসি
Biriyani Bengali News
বিরিয়ানি Instagram.com/kolkatadelites
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০২১
শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৭:০৫

গতবছরেও করোনার (COVID-19) জেরে ঈদের (Eid) উৎসবে ছিল লাগাম। এ বছরেও ঠিক একই ছবি। ফলে গৃহবন্দি হয়েই খুশির উৎসব পালন করতে হচ্ছে ইসলাম সম্প্রদায়ের মানুষজনকে। বন্ধ শপিং মল, সিনেমা হল। তবে আংশিক লকডাউন থাকলেও রেস্টুরেন্টের খাবার থেকে বঞ্চিত হবেন না আপনি। কারণ ঘরে ঘরে ইদের উপহার পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। ঈদের দিন ও এই এক সপ্তাহ মিলবে বিরিয়ানি, চিকেন চাপ, সেমাই সহ আরও কত কী। এর আগে পুজো, পয়লা বৈশাখ, ভাইফোঁটায় স্পেশ্যাল মেনু নিয়ে হাজির হয়েছিল সিএডিসি। এবারে একই উদ্যোগ ঈদেও।

প্রথম বার ঈদ উপলক্ষে এমন উদ্যোগ নিয়ে পঞ্চায়েত দপ্তরের ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশনের মার্কেটিং কো-অর্ডিনেটর স্বাগতা রায় সংবাদমাধ্যমকে বলেন, "ঈদে অনেকে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। তাঁদের জন্য ইদ প্ল্যাটার নিয়ে আসা হয়েছে। ঈদ প্ল্যাটারে বিরিয়ানি, চিকেন চাপ এবং সেমাই থাকছে।"

পঞ্চায়েত দফতরের বিশেষ সচিব সৌম্যজিৎ দাসও সংবাদমাধ্যমকে জানান, ঈদের দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত মিলবে এই স্পেশ্যাল মেনু। একমাত্র সিএডিসির হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করতে হবে। হোয়াটসঅ্যাপে অর্ডার করলে বাড়িতে ইদের প্ল্যাটার পৌঁছে দেওয়া হবে। সিএডিসির ওয়েবসাইটেই মিলবে নম্বর।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। কাজেই কোভিড পরিস্থিতিতেও ঈদের বিরিয়ানি ও সেমাই থাকবে আপনার মেনুতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body