২৪ নভেম্বর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

হাওড়ার পর এবার মুর্শিদাবাদ! ফেসবুক 'বিতর্কিত' পোস্ট ঘিরে উত্তপ্ত বেলডাঙা, বাড়ছে উত্তেজনার পারদ

বাড়ি ভাঙচুর, থানায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা
social media phone Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুন ২০২২
শেষ আপডেট: ১২ জুন ২০২২ ৯:১৫

হাওড়ার (Howrah) পর এবার মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা। এক কলেজ ছাত্রীর ফেসবুক পোস্ট ঘিরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সূত্রের খবর, উন্মত্ত জনতা থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেবল থানা নয়, সেই ছাত্রীর বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। আশপাশের একাধিক বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে মুর্শিদাবাদের বেলডাঙা, রেজিনগর, শক্তিপুর এলাকায় ১৪ জুন সকাল ৬ টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর গোটা দেশ উত্তাল। দেশের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন একদল মানুষ। পরিকল্পিতভাবে কিছু বিভেদকামী শক্তি হিংসা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। এমনই হিংসার পরিবেশ তৈরি হয়েছে হাওড়ার বিভিন্ন এলাকায়। এবার সেই আঁচ পৌঁছাল মুর্শিদাবাদেও।

ঠিক কী ঘটেছিল এদিন? বেলডাঙার বড়ুয়া কলোনির এক কলেজ ছাত্রী ফেসবুকে একটি 'বিতর্কিত' পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। সেই পোস্টের প্রতিবাদে প্রথমে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন একদল আন্দোলনকারী। তারপর আচমকাই সেই বড়ুয়া কলোনিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, ১৪-১৫ টির বেশি বাড়ি ভাঙচুর করা হয়েছে। বেলডাঙা থানা চত্বরে চলে ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়।

এদিকে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পাল্টা কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই সেই কলেজ ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ১৪ জুন সকাল ৬ টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ মুর্শিদাবাদের কিছু এলাকায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan