১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ রাজ্যে নিয়ন্ত্রণ করা হল অ্যাপ ক্যাবের ভাড়া

ক্যাব বুকিং-এর পর যে বাতিল করবে তাকে প্রস্তাবিত ভাড়ার ১০% দিতে হবে
App cab Bengali News
unsplash.com
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ মার্চ ২০২২
শেষ আপডেট: ৪ মার্চ ২০২২ ১৬:০৭

সুখবর নিত্যযাত্রীদের জন্য। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ রাজ্যে নিয়ন্ত্রণ করা হল অ্যাপ ক্যাবের ভাড়া। কাজেই, নিত্যদিন অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধির সমস্যা থেকে মিলল মুক্তি। ইতিমধ্যেই অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে রাজ্য পরিবহন দফতর। সেই নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা ২৫ পয়সা। অন্যদিকে, প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে (এসি ট্যাক্সির ক্ষেত্রে) ১৮ টাকা ৭৫ পয়সা। আর নন এসি ট্যাক্সির ক্ষেত্রে এই অঙ্কটা কিছুটা কম।

রাজ্য পরিবহণ দফতরের নয়া নোটিফিকেশন অনুযায়ী, ক্যাব গুলি প্রতি কিলোমিটারে সর্বাধিক ভাড়া নিতে পারবে ২৮ টাকা। বলাবাহুল্য, এর আগে ঝড়-বৃষ্টিতে বা অচেনা জায়গায় যেতে হলে অ্যাপ ক্যাবের ভরসা নিতে হলেই পকেট থেকে খসে যেত বেশ মোটা অঙ্কের টাকা। এতদিন ক্যাবে উঠলেই এক জন যাত্রীকে ৪৫ টাকা ভাড়া দিতে হত। এরপর প্রতি কিলোমিটারে ১০ টাকা করে বেড়ে যেত চার্জ। এছাড়াও বৃষ্টি, ঝড় কিংবা অন্যান্য অনুষ্ঠানে ইচ্ছা মতো বাড়ত ভাড়া। তবে এবার এই ঝক্কির থেকে মিলল সুরাহা।

এছাড়াও অ্যাপ ক্যাবের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল 'ক্যানশেলেশন'। রাজ্য পরিবহন দফতরের নয়া নোটিফিকেশনে এ নিয়ে বলা হয়েছে, ক্যাব বুকিং-এর পর যে বাতিল করবে তাকে প্রস্তাবিত ভাড়ার ১০% দিতে হবে। এর সঙ্গেই চালকদের জন্য ২ লক্ষ টাকার বিমা করে দিয়েছে সরকার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body