১১ নভেম্বর, ২০২৬
উত্তরবঙ্গ

পারিবারিক বিবাদের জের! স্ত্রী-সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী

সন্তানের বয়স মাত্র পাঁচ বছর
Murder Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৭:২২

এমন ঘটনার শিরোনামে ফের উঠে এল কোচবিহারের দিনহাটার নাম। খবর, নিত্যদিনের পারিবারিক অশান্তির জেরে স্ত্রী এবং পুত্রকে গলা কেটে খুন করে আত্মহত্যা করলেন স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটা দুই নম্বর ব্লকের কিসমত এলাকায়। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। মনে করা হচ্ছে, স্রেফ পরকীয়ার সন্দেহেই এই ঘটনা।

জানা যায়, দীর্ঘদিন ধরেই টিয়াদহ এলাকার বাসিন্দা মনোরঞ্জন সরকার (৫২) ও তাঁর স্ত্রী সান্ত্বনা (২২) সরকারের মধ্যে ঝামেলা চলছিল। কাল তা চরমে ওঠে। তার জেরেই স্ত্রী এবং পুত্রকে গলা কেটে খুন করে নিজে গলায় দড়ি দিয়েছেন স্বামী।

এরপরেই সকালে বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না পেতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা খোঁজ খবর নিতে গিয়ে দেখতে পান মনোরঞ্জন এবং তাঁর স্ত্রী সান্ত্বনা ও তাঁদের বছর পাঁচেকের পুত্রসন্তান রনির নিষ্প্রাণ দেহ পড়ে রয়েছে ঘরে। এরপরেই প্রতিবেশীরাই খবর দেন পুলিশে। পুলিশ তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

এই ঘটনার পর মনোরঞ্জনের ভাই বিপুল সরকার বলেন, "দাদা এবং বৌদির মধ্যে দীর্ঘ দিন ধরে ঝগড়া। দাদা সপরিবারে শ্বশুরবাড়িতেই ছিল। কাল রাতে সকলে ফিরে আসে। কিন্তু এমন কাণ্ড ঘটবে, আমরা আন্দাজ করতে পারিনি।’’ অন্যদিকে, সান্ত্বনা সরকারের মা রত্না বর্মণ বলছেন, "সান্ত্বনা পানের দোকানে এক যুবকের সঙ্গে কথা বলেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই স্বামী এবং স্ত্রীর মধ্যে বচসা হয়। মেয়ে এবং জামাই আমাদের বাড়িতেই ছিল। কিন্তু ওই ঘটনার পর সে রাগ করে বাড়ি ফিরে যায়। সন্ধ্যায় মেয়ে এবং নাতিও বাড়ি চলে যায়। কিন্তু বাড়িতে ফেরার পর এমন ঘটনা ঘটবে, ভাবতে পারিনি।’’

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat