১৭ নভেম্বর, ২০২৬
রাজ্য

পুরভোটে যেন হিংসা বা অশান্তির আঁচ না লাগে, কড়া বার্তা অভিষেকের

মানুষের সঙ্গে থাকতে হবে, তাঁদের জন্য কাজ করে যেতে হবে : অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee New 31st oct Bengali News
facebook.com/AbhishekBanerjeeOfficial/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ১৭:৩৭

'পুরভোট চাই শান্তিপূর্ণ, এতটুকুও যেন হিংসা-অশান্তির আঁচ না আসে। অশান্তির যদি একটাও অভিযোগ আসে নেওয়া হবে কড়া ব্যবস্থা।' এদিন কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) প্রার্থীদের নিয়ে বৈঠকে এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের আরও বার্তা, "ভোট শান্তিতে করতে হবে, কোনওরকম অভিযোগ যেন না আসে। নম্র থাকতে হবে। গায়ের জোরে নয়, মানুষের পাশে থেকে ভোট করাতে হবে। একটিও অভিযোগ পেলে দল কিন্তু কড়া ব্যবস্থা নেবে। শান্তিপূর্ণ পুরভোট চাই। যাঁরা পুরভোটে শাসকদলের টিকিট পাননি, তাঁরাও দলের সৈনিক। পুরভোটে তাঁদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, ভুলে যাবেন না। সকলে একসঙ্গে লড়াই করুন।"

এছাড়াও কোনও প্রার্থীর বিরুদ্ধে যদি কোথাও ভোটদানে বাধা দেওয়া বা অন্য কোনও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে, সে ক্ষেত্রে দল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলেই জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রয়োজনে বহিষ্কারের পথেও হাঁটতে পারে তৃণমূল, সাফ দাবি অভিষেকের।

আজ তৃণমূলের বৈঠকে উপস্থিত ছিলেন মোট ১৪৪টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ছাড়াও উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ বিশিষ্টজনেরা। এদিন সকলের উপস্থিতিতে অভিষেকের বক্তব্য, "মনে রাখতে হবে, সারাদেশ তাকিয়ে এই ভোটের দিকে। গণতান্ত্রিক ব্যবস্থাকে পুরোপুরি মেনে ভোট করাতে হবে। আত্মতুষ্টি নয়। মনে রাখতে হবে, জনগণ ৫ বছরের জন্য আপনাদের দায়িত্ব দেবে। জনতার আস্থা অর্জন করতে হবে। মানুষের সঙ্গে থাকতে হবে, তাঁদের জন্য কাজ করে যেতে হবে।" তবে গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল প্রকাশ্যে এমন বার্তা দিলেও দলের অন্দরের স্ট্র্যাটেজি আলাদা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata