১১ নভেম্বর, ২০২৬
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর

অপহৃত হওয়ার পাঁচ মাস পর দিল্লি থেকে উদ্ধার মালদার কিশোরী

অপহরণকারী যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
abuse woman Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৭:৫৪

মাস পাঁচেক আগে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল দশম শ্রেণিতে পাঠরতা এক কিশোরী (Teenager)। অবশেষে দিল্লির গুরগাঁওতে (Gurgaon) খোঁজ মিলল তার। উদ্ধার করা হয়েছে কিশোরীকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রের খবর, তাঁরা জানতে পারেন মালদারই বেজপুরা এলাকার কাশিম আলি (২৫) নামক জনৈক যুবক অপহরণ (Kidnap) করেছে কিশোরীকে। এরপরেই পুলিশের তরফ থেকে শুরু হয় কিশোরীর খোঁজে তল্লাশি। অবশেষে তাঁরা গোপন সূত্রে জানতে পারেন, দিল্লির গুরগাঁও অঞ্চলে আটক করে রাখা হয়েছে অপহৃত কিশোরীকে। এরপরেই দেরি না করে পুলিশের একটি দল হরিশ্চন্দ্রপুর থেকে রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে। গুরগাঁও পুলিশের সহায়তায় কিশোরীকে উদ্ধার করেন হরিশ্চন্দ্রপুরের পুলিশ দল। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অপহরণকারী (kidnapper) যুবক কাশিম আলিকেও।

আপাতত কিশোরীটিকে পাঠানো হয়েছে হোমে। এবিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কিছু সময় পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে কিশোরীকে তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। চাঁচল মহকুমা আদালতে তোলা হলে অপহরণকারীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি। পকসো আইনে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৩ মে

ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা-সাংসদ

Dev Tonic
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1