১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

পুজোর আগেই মোট ২৪,৫০০ জন শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee nabanna new Bengali News
মমতা বন্দ্যোপাধ্যায় facebook.com/MamataBanerjeeOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন ২০২১
শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১৮:০৩

ক্ষমতায় ফেরার দুই মাসের মধ্যেই বড়ো ঘোষনা মুখ্যমন্ত্রীর। আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করে তিনি জানিয়ে দিলেন, পুজোর আগেই রাজ্যে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরে মোট ২৪,৫০০ জন শিক্ষক নিয়োগ (Teachers Recruitment) করা হবে। নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ, এবার নিয়োগপত্র তুলে দেওয়ার পালা।

এরপর দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামী বছরের মার্চের মধ্যে আরও সাড়ে ৭ হাজার শিক্ষককে নেওয়া হবে। কাজেই সবমিলিয়ে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলিতে। গত শনিবারেই প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC)-র আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এর নোটিস, এবং আজ সন্ধে থেকেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ইন্টারভিউ লিস্ট। কারা কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন, তালিকা থেকেই তা জানা যাবে।

এই নিয়েই মুখ্যমন্ত্রী আরও বলেন, "মেধার ভিত্তিতেই এই নিয়োগ হবে। কোনও লবির ব্যাপার নেই। মেধাতালিকা অনুযায়ী সবাইকে ডাকা হবে। এই ক্ষেত্রে মেধাই হবে মাপকাঠি, অন্য কিছু নয়।” এর পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, "রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। অষ্টম দফা ভোটের সময় সংক্রমণের হার যা ছিল, এখন তা অনেক কম। তবে উত্তর ২৪ পরগনায় এখনও কিছুটা বেশি আছে। কয়েকশো সংক্রমণ হচ্ছে প্রতিদিন। তবে কলকাতায় অনেকটাই কমেছে। শোনা যাচ্ছে তৃতীয় ঢেউ আসছে। বাচ্চাদের আরও বেশি করে যত্ন নিতে হবে। আর শিশুদের ভাল রাখার জন্য তাদের মায়েদেরও যত্নের প্রয়োজন। প্রত্যেককে সচেতন থাকতে হবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body