১১ নভেম্বর, ২০২৬
হাওড়া ও হুগলি

ত্রান শিবিরের খাবারে বিষক্রিয়া, অসুস্থ পাঁচ শিশু সহ আট

মেয়াদ উত্তীর্ণ খাবার বিলির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
emergency accident Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩২

ত্রান শিবিরে বিলি করা খাবারে বিষক্রিয়া। যার জেরে অসুস্থ পাঁচ শিশু সহ মোট আট জন। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার ডোমজুড়ের কাটলিয়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে মেয়াদ উত্তীর্ণ খাবার বিলি করার গুরুতর অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

সূত্রের খবর, প্রবল বর্ষণের কারনে ডোমজুড়ের কাটলিয়া এলাকা বিগত কয়েক মাস ধরেই জলমগ্ন। যার জেরে একপ্রকার জলবন্দী হয়ে জীবন কাটাচ্ছেন এলাকার প্রায় ৩৫ টি পরিবার। তাঁদের জন্যই কাটলিয়া প্রাথমিক বিদ্যালয়ে ত্রান শিবিরের আয়োজন করা হয়েছে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে। পঞ্চায়েত প্রধান কাজল সরকারের নেতৃত্বেই স্থানীয় মানুষজনকে বিলি করা হচ্ছে মুড়ি, চিঁড়েভাজা, বিস্কুট সহ নানান শুকনো খাবার। অভিযোগ, সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন সেখানের বেশ কিছু মানুষজন। গ্রামবাসীরা জানিয়েছেন, পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া খাবার খেয়ে মোট আট জন অসুস্থ হয়ে পড়েছেন, যার মধ্যে পাঁচজনই শিশু।

গতকাল অসুস্থদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আপাতত ত্রান শিবিরেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। আজ সকালে আশাকর্মীরা ত্রানশিবিরে যান। তাঁরা অসুস্থদের জন্য ওষুধ-পথ্যের ব্যবস্থা করেন।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ খাবারের জেরেই ঘটেছে এমন দুর্ঘটনা। খবর ছড়িয়ে পড়তে ত্রান শিবির পরিদর্শনে যান পঞ্চায়েতের উপপ্রধান। গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়ে তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1