১৮ নভেম্বর, ২০২৬
দেশ

সেনাবাহিনীকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

সেনাবাহিনীকে "পিছিয়ে পড়া মানসিকতা" বলেও কটাক্ষ সুপ্রিম কোর্টের
supreme court of India Bengali News
Supreme Court of India By Subhashish Panigrahi - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=84
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১৯ আগস্ট ২০২১ ১৯:২৯

এবার সেনাবাহিনীকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কারণ, সমাজ এগিয়ে গেলেও এতদিন পর্যন্ত ন্যাশনাল ডিফেন্স অ‌্যাকাডেমি (NDA) ও সেনা স্কুলে মেয়েদের পড়াশোনা করার সুযোগ ছিল না। শুধুমাত্র ছেলেরাই সুযোগ পেতেন। এমন বৈষম্যের অভিযোগ কেন উঠবে? এই নিয়েই এদিন সুর চড়াল সুপ্রিম কোর্ট। সেনা অ‌্যাকাডেমিতে মেয়েদের পরীক্ষায় বসার অনুমতি ভারতীয় সেনা কেন দেয়নি সেই প্রশ্ন তুলে বাহিনীকে "পিছিয়ে পড়া মানসিকতা" বলেও কটাক্ষ করে আদালত।

প্রসঙ্গত, এনডিএ-র প্রবেশিকা পরীক্ষায় কেন মহিলাদের বসার সুযোগ দেওয়া হয় না? সেই অভিযোগ নিয়েই এদিন সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এরপরেই শীর্ষ আদালত ঘোষণা করল এনডিএ-র পরীক্ষায় এবার থেকে মহিলারাও বসতে পারবে। ফলত, আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা হবে তাতে মহিলারা প্রথম পরীক্ষায় বসবেন।

প্রসঙ্গত, এ বছরই স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণের সময় প্রধানমন্ত্রী সেনা স্কুলে এবার মেয়েরাও পড়াশোনা করতে পারবে বলে ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের বহু মেয়ে তাঁর কাছে এই ব্যাপারে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধকে অগ্রাধিকার দিয়েই আর্মিস্কুলে মেয়েদের পড়ার অনুমতি দেওয়া হল। উল্লেখ্য, বর্তমানে দেশে ৩৩টি সৈনিক স্কুল রয়েছে। স্কুলগুলি পরিচালনা করে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সৈনিক স্কুল সোসাইটি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
১২ জুন

তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, দেশ জুড়ে শোকের ছায়া

Ahmedabad-London Flight Crash
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah