১১ নভেম্বর, ২০২৬
দেশ

বেপরোয়া গতির বলি! পিক-আপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

সাইকেল থেকে ছিটকে গিয়ে প্রাণ গেল শিশুর
girl child killed death dead accident hand Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ৯:৫৩

বাবা-মা ও চার ভাই-বোনের সংসার। বাবা-মা পেশায় কাগজকুড়ানি। প্রত্যেক দিন শহরের বিভিন্ন প্রান্তে কাগজ, ভাঙা জিনিসপত্র কুড়িয়ে তাঁদের দিন গুজরান হয়। তবে দিনের শেষে ফুটপাথ লাগোয়া এক চিলতে ঘরে ফিরে আসে সবাই। ফেরার পথে 'গোলাপচারা' কিনে আনতে না পারলেও রোজ দিনের খাবারটুকু জোগাড় করতে হিমশিম খেতে হয়। এদিকে দিদির শরীরটাও ভালো নেই। যেভাবে হোক ডাক্তার দেখিয়ে ওষুধ কিনতে গিয়ে নিজের বছর তিনেকের ছোট ভাইয়ের যে এমন মর্মান্তিক পরণতি হবে কে তা জানত!

ঘটনাটি তপসিয়া রোডের প্রগতি ময়দান থানা এলাকার। গতকাল সন্ধ্যায় পেছন থেকে এক পিক-আপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক বছর তিনেকের শিশুর। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল আমজনতা। এলাকার পরিস্থিতি অচিরেই উত্তপ্ত হয়ে ওঠে। তবে ঘাতক পিক-আপ ভ্যানটিকে ধরা সম্ভব হয়নি। মৃত শিশুটির নাম শেখ আরিয়ান। বাবা-মায়ের সঙ্গে তপসিয়া এলাকায় থাকত। বাবা-মা কাগজকুড়ানি। চার ভাই-বোনের সংসার। বছর সাতেকের দিদি অসুস্থ। দিদির ওষুধ কিনতে বাবা-মায়ের সঙ্গে বেরিয়েছিল সে। আর সাইকেলে ফেরার সময় পেছন থেকে ধাক্কা মারে পিক-আপ ভ্যানটি। তৎক্ষণাৎ ছিটকে রাস্তায় পড়ে যায় আরিয়ান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীর অভিযোগ এই রুটের গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে থাকে না। স্পিড ব্রেকার থাকা সত্ত্বেও কেউ নিয়ম মানছে না। যে কারণে এই বেপরোয়া গতির মাশুল দিতে হল এই একরত্তি শিশুকে। ঘটনার পর পিক-আপ ভ্যানটি বেপাত্তা। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
১২ জুন

তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, দেশ জুড়ে শোকের ছায়া

Ahmedabad-London Flight Crash
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah