৮ অক্টোবর, ২০২৬
দেশ

'হাঁটু দেখা যাচ্ছে' মোদীর হাফপ্যান্ট পরা ছবি পোস্ট করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে তুলোধনা প্রিয়াঙ্কার

হাঁটু দেখানো ছেঁড়া জিনস পরে ধনী পরিবারের সন্তান সাজা, বাড়ি থেকে শিক্ষা না পেলে এমনটা হয় : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
Priyanka Gandhi Post Bengali News
প্রিয়াঙ্কা গান্ধীর শেয়ার করা ছবি Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২১
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৬:৩২

কয়েকদিন আগেই শোনা গিয়েছিল উত্তরপ্রদেশের খাপ পঞ্চায়েত সরকার, মেয়েদের জিন্স পরিধানে নিষেধাজ্ঞা জারি করেছিল। এমনকি গণতান্ত্রিক দেশে খাপ পঞ্চায়েতের তরফে আইন লাঘু হয়, নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো নারী জিন্স পরে তাহলে সমাজ তাকে বয়কট করবে। এমনকি থাকবে কড়া শাস্তির ব্যবস্থা, এরপরেই এই বির্তকিত মন্তব্যে স্বাভাবিকভাবেই ঝড় উঠেছিল।

তবে এবার কিছুটা একই ধাঁচে মন্তব্য করলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)। তাঁর মতে, মহিলাদের রিপড বা বিএফ জিন্স, যাকে চলতি মানুষেরা ছেঁড়া জিন্স বলেই জানে, সেই জিন্স পরা নাকি সুশিক্ষার অভাব। সম্প্রতি, মহিলাদের ছেঁড়া জিনস পরা নিয়ে তিরথ সিং রাওয়াত বলেছিলেন, "ছেঁড়া জিনস পরে যেভাবে মহিলাদের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়, তা মোটেই কোনও সুসংস্কারের নিদর্শন নয়। হাঁটু দেখানো ছেঁড়া জিনস পরে ধনী পরিবারের সন্তান সাজা – এই মূল্যবোধই দেখা যাচ্ছে ইদানীং। বাড়ি থেকে শিক্ষা না পেলে এমনটা হয়? এতে স্কুল বা শিক্ষকদের দোষ কোথায়? যেখানে পশ্চিম আমাদের অনুসরণ করছে, যোগাসন করছে নিজেদের শরীর ঠিকমতো ঢেকে। সেখানে আমরা নগ্নতার দিকে দৌড়চ্ছি।"

এরপরেই বির্তকের ঝড়, নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখেও পড়তে হয় তিরথ সিং রাওয়াতকে। বাদ যায়নি রাজনৈতিক কর্মকর্তারা, আর এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস নেত্রী পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, RSS প্রধান মোহন ভাগবতের ছবি। যেখানে দেখা যাচ্ছে তাঁরা প্রত্যেকেই খাকি রঙের হাফপ্যান্ট পরে রয়েছেন। এই নিয়েই খোঁচা দিয়ে প্রিয়াঙ্কা ট্যুইটে লেখেন, “হে ভগবান! হাঁটু দেখা যাচ্ছে।”

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
১২ জুন

তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, দেশ জুড়ে শোকের ছায়া

Ahmedabad-London Flight Crash
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster