১২ নভেম্বর, ২০২৬
দেশ

অবশেষে অক্সিজেন সিলিন্ডারের দাম কমাচ্ছে কেন্দ্র! অক্সিজেনের কালোবাজারি রুখতে তৎপর কলকাতা পুলিশ

আগামী তিন মাস এই নিয়ম কার্যকর থাকবে, ফলে অক্সিজেন সিলিন্ডারের দাম অনেকটাই কমবে

চলতি মাসের শুরু থেকে করোনা ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেন গোটা ভারতবর্ষ জুড়ে সংক্রামিত হতে শুরু করেছিল। মাসের শেষ পর্যায়ে এসে পরিস্থিতি এখন ভয়াবহ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ মানুষ। এত মানুষ একসাথে আক্রান্ত হওয়ায় রীতিমতো ধ্বস নেমেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থাতে। অক্সিজেন ঘাটতিতে ভুগছে গোটা দেশ। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আজ মন্ত্রিগোষ্ঠীর সাথে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অক্সিজেন তৈরির উপকরণ সরবরাহ সরঞ্জামের আমদানিতে শুল্ক ও স্বাস্থ্য সেস মুকুব করবে কেন্দ্র। আগামী তিন মাস এই নিয়ম কার্যকর থাকবে। এর ফলে অক্সিজেন সিলিন্ডারের দাম অনেকটাই কমে যাবে। আসলে সরবরাহ সস্তা হলে দাম কমা অবধারিত।

অন্যদিকে গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলাতেও। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডি স্পর্শ করেছে। এই মুহূর্তে শহরে অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে রাজ্যে। তাই শহরে অক্সিজেন সিলিন্ডারে কালোবাজারি রুখতে এক বিশেষ টিম তৈরি করেছে কলকাতা পুলিশ। আসলে বাজারে হঠাৎ করে অক্সিজেন সিলিন্ডারের অভাব দেখা যাচ্ছে এবং পুলিশ অনুমান করছে যে বহু ওষুধের দোকান অক্সিজেন সিলিন্ডার এখন বিক্রি করতে চাইছে না। আসলে দশ লিটারের একটু বেশি অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায় ৪৫০০ টাকা থেকে ৬৫০০ টাকার মধ্যে। তবে এখনো অসাধু ব্যবসায়ীরা তাদের নিজের ইচ্ছামত দাম হাঁকিয়ে বসছে। কিন্তু এবার কালোবাজারি রুখতে পথে নামছে কলকাতা পুলিশের বিশেষ টিম। তাঁরা বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ওষুধের দোকান গুলোতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সম্বন্ধে খোঁজ নেবে। তারপর তাঁরা কোন দোকানে কত অক্সিজেন সিলিন্ডার আছে তার একটি তালিকা তৈরি করবে, যাতে না কালোবাজারি করা যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
১২ জুন

তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, দেশ জুড়ে শোকের ছায়া

Ahmedabad-London Flight Crash
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro