১১ নভেম্বর, ২০২৬
দেশ

এক ধাক্কায় ১২২ টাকা দাম কমল LPG গ্যাস সিলিন্ডারের, জেনে নিন আপনার শহরের দাম

কলকাতায় দাম হ্রাসের পর বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫৪৪ টাকা ৫০ পয়সা
LPG Gas cylinder Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ জুন ২০২১
শেষ আপডেট: ১ জুন ২০২১ ১৯:১৫

করোনা সংকটের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া দাম বৃদ্ধি মধ্যবিত্তদের কপালে ভাঁজ ফেলেছে। তবে আজ অর্থাৎ মঙ্গলবার তেল উৎপাদনকারী সংস্থাগুলি একটি বিশেষ ঘোষণা করে জানিয়েছে যে তারা মানুষের সাহায্যার্থে নিত্যপ্রয়োজনীয় বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas Cylinder) দাম ১০০ টাকার বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসেব অনুযায়ী ১ লা জুন থেকে কমার্শিয়াল ১৯ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ১৪৭৩ টাকা ৫০ পয়সা। আগে সিলিন্ডারের দাম ছিল ১৫৯৫ টাকা ৫০ পয়সা। সুতরাং একটি সিলিন্ডারে দাম হ্রাস পেয়েছে ১২২ টাকা। অবশ্য উল্লিখিত দাম হল দেশের রাজধানী দিল্লির (Delhi)।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য ভিত্তিতে গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। সেই হিসাব অনুযায়ী আজ থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৪৭৩ টাকা ৫০ পয়সা। অন্যদিকে মুম্বাই এবং কলকাতায় এই গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ১৪২২ টাকা ৫০ পয়সা এবং ১৫৪৪ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও বাড়িতে ব্যবহার করা অর্থাৎ ডোমেস্টিক সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি। আগের দামেই আপাতত ডোমেস্টিক সিলিন্ডার কিনতে হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
১২ জুন

তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, দেশ জুড়ে শোকের ছায়া

Ahmedabad-London Flight Crash
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah