২৪ নভেম্বর, ২০২৬
খেলা

কোমরে চোট, দ্বিতীয় টেস্টে নেই বিরাট কোহলি

পরিবর্ত অধিনায়ক কেএল রাহুল
virat kohli sa test Bengali News
https://twitter.com/BluntIndianGal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৩ জানুয়ারি ২০২২ ১৪:৫৫

আজ থেকে জোহানেসবার্গে শুরু হল ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট (India-South Africa 2nd test)। তবে ম্যাচের শুরুতেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ। খেলছেন না অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর বদলে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হয়েছেন কেএল রাহুল (KL Rahul)। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইতিমধ্যে ময়ঙ্ক আগারওয়ালের উইকেটও হারিয়েছে তারা।

যদিও বিরাটের খেলতে না পারার পিছনে রয়েছে তাঁর শারীরিক প্রতিবন্ধকতা। জানা গিয়েছে, কোমরের উপরে চোট রয়েছে তাঁর। তবে চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও জানা যায়নি। এবিষয়ে পরিবর্ত অধিনায়ক রাহুল বলেছেন, দলের ফিজিও তাঁর চোটের গভীরতা মাপার চেষ্টা করছেন। তবে তৃতীয় টেস্টের আগেই তিনি সুস্থ হয়ে যাবেন বলেই আশাবাদী রাহুল।

উল্লেখ্য, এদিন কোহলির পরিবর্তে প্রথম একাদশে সংযোজন হয়েছে তরুণ প্রতিভা হনুমা বিহারির। কেএল রাহুল অধিনায়ক থাকার পাশাপাশি সহ-অধিনায়ক হিসাবে মাঠে দেখা যাবে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। প্রথম ম্যাচে ১১৩ রানে প্রোটিয়াদের পরাস্ত করার পর থেকে যথেষ্ট আশাবাদী ভারত। পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। তবে দ্বিতীয় টেস্টে জয়লাভ করলে সেই অসাধ্যও সাধন করবে মেন ইন ব্লুজ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

অনুগামীদের মন ছুঁয়ে গিয়েছে এই ছবি, এই ক্যাপশন

Sachin Childhood
২০ ফেব্রুয়ারি

পুত্র সন্তানের জন্ম দিলেন অনুস্কা শর্মা

Virat Anushka
১ অক্টোবর

বলিউডের চর্চিত এই দম্পতির প্রথম সন্তান তথা ভামিকার বয়স ২ বছর

Virat Anushka
৮ আগস্ট

বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি

Sunil Chhetri wife
৪ মার্চ

আপাতত সেই ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Anushka virat 1
২১ নভেম্বর

সম্প্রতি উত্তরাখণ্ডের এক আশ্রমে দেখা গিয়েছে বিরুষ্কাকে

Virat Anushka
২১ অক্টোবর

আজ সারাদিন ‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিংয়ের জন্য ইডেন গার্ডেন্স থেকে হাওড়ার আন্দুল রাজবাড়ি- ছুটে বেড়িয়েছেন অনুষ্কা শর্মা

Anushka virat 1
৪ সেপ্টেম্বর

আজকের ম্যাচে ভারতের হতাশাজনক বোলিংয়ের কারণেই জিতল পাকিস্তান

Pakistan vs india 2nd round asia cup
৪ সেপ্টেম্বর

রবীন্দ্র জাদেজার পাশাপাশি ভারতীয় জোরে বোলার আবেশ খানও চোটের কারণে ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে

India Pakistan cricket
৩ সেপ্টেম্বর

গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের আলিবাগে ৮ একর জমি কিনেছেন বিরাট-অনুষ্কা

Anushka virat gallery
৩ সেপ্টেম্বর

নিজের নামের পাশে ২৩ টি গ্রান্ড স্ল্যাম, ৬ বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন, তিনি তো টেনিস দুনিয়ার বিস্ময়

Serena Williams
২ সেপ্টেম্বর

চৌবের প্রথম কাজ অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের তদারকি করা

Kalyan chaubey
৩০ আগস্ট

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব থেকে প্রেস কনফারেন্সে এই বক্তৃতা রাখেন তিনি

Bhaichung bhutia