২৪ নভেম্বর, ২০২৬
খেলা

বিরাট কোহলির অধিনায়কত্বে ইস্যুতে মুখ খুললেন রবি শাস্ত্রী, বড় ঘোষণা প্রাক্তন কোচের

রবি শাস্ত্রী আবারও ঘুরিয়ে তোপ দাগলেন সেই সৌরভের বিরুদ্ধেই
Virat kohli and ravi shastri Bengali News
বিরাট কোহলি ও রবি শাস্ত্রী ~
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ২২:১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবার আগেই ভারতীয় দলের কোচ হিসেবে অবসর নিয়েছিলেন রবি শাস্ত্রী। কিছুদিন আগেই ভারতীয় দলের সঙ্গে পাঁচ বছরের প্রশিক্ষকের ক্যারিয়ারে ইতি পড়েছে রবি শাস্ত্রির। বর্তমানে রাহুল দ্রাবিড় ভারতের প্রধান কোচ হিসেবে নিযুক্ত। কিন্তু, বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী সম্পর্ক নিয়ে গুঞ্জন চিরকালের। কোহলি এবং শাস্ত্রী দুজনের বোঝাপড়া একেবারে অন্যরকম। তবে রবি শাস্ত্রির সঙ্গে, অধিনায়কত্ব খুইয়ে বর্তমানে শুধু টেস্ট দলের অধিনায়কত্ব করতে পারছেন বিরাট কোহলি। একদিকে যেমন কোহলি যুগের অবসান, তেমনি সূচনা হয়েছে রোহিত যুগের। অধিনায়কত্ব প্রশ্ন নিয়ে ২২ গজে ঝড় উঠলেও ইস্যুটা মুহূর্তের মধ্যেই পরিবর্তিত হয়ে এক প্রকার সৌরভ গাঙ্গুলী বনাম বিরাট কোহলিতে এসে থামে।

বিরাট এবং রোহিতের ইস্যুতেও কম জল ঘোলা হয়নি। তার মধ্যেই একটি বেসরকারি সংবাদমাধ্যমে  একটি সাক্ষাৎকারে বোমা ফাটালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী বললেন, "এটাই এগিয়ে যাওয়ার সঠিক রাস্তা। বিরাট রোহিতের জন্য এই বিষয়টা একটা আশীর্বাদ এর মত। একজনের পক্ষে তিনটি ফরম্যাটেই অধিনায়কত্ব করা কার্যত সম্ভব নয় বললেই চলে। তার মধ্যেই এখন মেন্টেন করতে হচ্ছে বায়ো-বাবল। বিরাট লাল বলে ক্রিকেটে ফোকাস করতে পারবে, এবং যতদিন ইচ্ছা টেস্ট ক্রিকেটের নেতৃত্ব দিতে পারবে। কোহলি এখন শান্তিতে বসে নিজের ক্রিকেট নিয়ে ভাবতে পারবে। এখনো ৫-৬ বছর ক্রিকেট খেলতে পারবে বিরাট কোহলি। অন্যদিকে, সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব দিতে পারবে রোহিত শর্মা। ফলে, ওর অভিজ্ঞতাও ভারতীয় ক্রিকেট দল পেতে পারবে।"

অন্যদিকে বিরাট বনাম বিসিসিআই ইস্যু নিয়েও বক্তব্য রাখলেন রবি শাস্ত্রী। তিনি বললেন, 'বিরাট কোহলি ওর দিকটা বলেছে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের দিকটা বলুক। ভালো কথোপকথনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া যেত।' অধিনায়কত্ব প্রশ্ন নিয়ে বিরাট কোহলি এবং বিসিসিআই এর মধ্যে বিস্তর বিতর্ক হয়ে গিয়েছে। কোহলি দাবি করেছিলেন, ৮ ডিসেম্বর মুখ্য নির্বাচক চেতন শর্মা দল নির্বাচনের মাত্র দেড় ঘণ্টা আগে বিরাট কোহলিকে ফোন করে তাকে অধিনায়কত্ব ত্যাগ করার জন্য বলেছিলেন। এমনকি তিনি এও বলেছিলেন, সীমিত ওভারের দায়িত্ব ছাড়ার ব্যাপারে তাকে কেউ তেমন কিছু বলেওনি। এখান থেকেই বিতরকের সূত্রপাত। যদিও কয়েক সপ্তাহ আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বেশ কিছু জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি নাকি কোহলিকে অধিনায়কত্ব না ছাড়ার বিষয়ে অনুরোধ করেছিলেন। এই প্রসঙ্গেই কার্যত সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন রবি শাস্ত্রী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

অনুগামীদের মন ছুঁয়ে গিয়েছে এই ছবি, এই ক্যাপশন

Sachin Childhood
২০ ফেব্রুয়ারি

পুত্র সন্তানের জন্ম দিলেন অনুস্কা শর্মা

Virat Anushka
১ অক্টোবর

বলিউডের চর্চিত এই দম্পতির প্রথম সন্তান তথা ভামিকার বয়স ২ বছর

Virat Anushka
৮ আগস্ট

বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি

Sunil Chhetri wife
৪ মার্চ

আপাতত সেই ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Anushka virat 1
২১ নভেম্বর

সম্প্রতি উত্তরাখণ্ডের এক আশ্রমে দেখা গিয়েছে বিরুষ্কাকে

Virat Anushka
২১ অক্টোবর

আজ সারাদিন ‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিংয়ের জন্য ইডেন গার্ডেন্স থেকে হাওড়ার আন্দুল রাজবাড়ি- ছুটে বেড়িয়েছেন অনুষ্কা শর্মা

Anushka virat 1
৪ সেপ্টেম্বর

আজকের ম্যাচে ভারতের হতাশাজনক বোলিংয়ের কারণেই জিতল পাকিস্তান

Pakistan vs india 2nd round asia cup
৪ সেপ্টেম্বর

রবীন্দ্র জাদেজার পাশাপাশি ভারতীয় জোরে বোলার আবেশ খানও চোটের কারণে ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে

India Pakistan cricket
৩ সেপ্টেম্বর

গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের আলিবাগে ৮ একর জমি কিনেছেন বিরাট-অনুষ্কা

Anushka virat gallery
৩ সেপ্টেম্বর

নিজের নামের পাশে ২৩ টি গ্রান্ড স্ল্যাম, ৬ বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন, তিনি তো টেনিস দুনিয়ার বিস্ময়

Serena Williams
২ সেপ্টেম্বর

চৌবের প্রথম কাজ অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের তদারকি করা

Kalyan chaubey
৩০ আগস্ট

মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব থেকে প্রেস কনফারেন্সে এই বক্তৃতা রাখেন তিনি

Bhaichung bhutia