৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, একবালপুরের ঘটনায় চাঞ্চল্য

রাজস্থান থেকে নাকি কলকাতায় বেড়াতে এসেছিলেন এই যুগল, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
hang to death Bengali News
ফাঁসি @pixabey
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুন ২০২২
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১১:১৭

রাজস্থান থেকে কলকাতায় (Kolkata) বেড়াতে এসেছিলেন। থাকছিলেন একবালপুরের কার্ল মার্ক্স সরণির এক বন্ধুর ফ্ল্যাটে। সোমবার থেকেই এই ফ্ল্যাটে থাকছিলেন এই যুগল। যদিও ঘর থেকে বেরোতে দেখেননি কেউ। সন্দেহ দানা বাঁধে। এদিকে গতকাল থেকে একটা দুর্গন্ধ বার হচ্ছিল। আর দরজা খুলতেই দেখা গেল যুগলের ঝুলন্ত দেহ।

আবারও শহরের বুকে রহস্য-মৃত্যু। একবালপুরের ঘটনায় ক্রমশ ছড়াল চাঞ্চল্য। ঠিক কী ঘটেছিল? সোমবার রাজস্থান থেকে দীনেশ কুমার কালোয়া (২৯) এবং সংগীতা লাল (১৯) নামের এক যুগল কলকাতায় 'বেড়াতে' এসেছিলেন। উঠেছিলেন এক বন্ধুর ফ্ল্যাটে। আর বুধবার রাতেই সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার হল তাদের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই যুগল আত্মহত্যা করেছে। যদিও আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দু'টি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গত ১৩ জুন রাজস্থান থেকে এই যুগল কলকাতায় আসে। একবালপুরের এক বন্ধুর ফ্ল্যাটে উঠেছিল। বন্ধুর নাম রঞ্জিত সাউ। এলাকাবাসীর দাবি, সোমবারের পর থেকেই নাকি ফ্ল্যাটে তালাবন্ধ। ঘর থেকে কেউই বেরোয়নি। এদিকে গতকাল থেকে চারপাশে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। খবর পাঠানো হয় রঞ্জিতকে। রঞ্জিত এসে দেখে ফ্ল্যাট তালাবন্ধ। পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পায় যুগলের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata