৮ অক্টোবর, ২০২৬
কলকাতা

ধর্মতলার পর এবার হাওড়া, রাজ্যে ফের উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

এই কচ্ছপগুলি স্টার টরটয়েজ নামে পরিচিত
Arrest handcuff Bengali News
গ্রেফতার ~প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৬:৪৩

এক মাসে পর পর দু'বার। রাজ্যে ফের উদ্ধার হয়েছে বিরল প্রজাতির কচ্ছপ। শিরোনামে এবার হাওড়া স্টেশন। রেল সূত্রে খবর, বুধবার রাতে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে নজরদারি চালাচ্ছিলেন আরপিএফের অ্যান্টি ক্রাইম বিভাগের আধিকারিকরা। এক যুবককে দেখে সন্দেহ হতেই, চেক করা হয় তার ব্যাগ। সেখান থেকেই বেরিয়ে আসে বিরল প্রজাতির ২৫টি কচ্ছপ। এই কচ্ছপগুলি স্টার টরটয়েজ নামে পরিচিত। গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। পাচারকারীদের ধরতেই বুধবার এই ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে এল শুক্রবার।

জানা গিয়েছে, এই বিরল প্রজাতির কচ্ছপগুলি পাচার করার উদ্দেশেই নিয়ে আসা হয়েছিল। কোথা থেকে কচ্ছপগুলি নিয়ে আসা হয়েছিল?‌ এই পাচারের সঙ্গে কী আন্তর্জাতিক চক্র জড়িয়ে আছে? চলছে তদন্ত। তবে গ্রেফতার হওয়া যুবক জানিয়েছেন, দক্ষিণ ভারত থেকে কচ্ছপগুলি নিয়ে আসা হয়েছিল।

প্রসঙ্গত, চলতি মাসেই ধর্মতলার মা দুর্গা বাস স্ট্যান্ডে ৫০৯টি লাইভ ইন্ডিয়ান স্টার প্রজাতির কচ্ছপ উদ্ধার করে কলকাতা পুলিশ। তখনও গ্রেফতার হয়েছিলেন ২ দক্ষিণ ভারতীয় যুবক। সে সময়েও শোনা গিয়েছিল, দক্ষিণ ভারত থেকেই এসেছিল এই কচ্ছপ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
২৬ জুন

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে কলকাতার মিমি চক্রবর্তী

Mimi shakib