১ নভেম্বর, ২০২৬
কলকাতা

কলকাতার বুকে পথ দুর্ঘটনা, মৃত্যু ১জনের

বেলাগাম গতিতে বেঘোরে গেল প্রাণ, আহত ৪ জন
Bike accident Bengali News
বাইক দুর্ঘটনা Pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১০:৪০

খোদ কলকাতার বুকে ফের পথ দুর্ঘটনা (Kolkata Road Accident)। বৈষ্ণবঘাটা পাটুলিতে (Baishnabghata Patuli) চাঞ্চল্যকর এই পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪ জন। সূত্র মারফৎ জানা গেছে, দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে ধাক্কা মারে একটি চারচাকার গাড়ি। বাঘাযতীন ফ্লাইওভারের দিক থেকে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাচ্ছিল গাড়িটি। যাওয়ার পথেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা মারে। সত্ত্বর বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তিদের, সেখানেই এক জনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থাও গুরুতর বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

দুর্ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে আসেন গড়িয়া ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, মদ্যপ অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িতে ৫ জন যাত্রী ছিলেন এবং তারা প্রত্যেকেই দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারের হোটরের বাসিন্দা। তারা শোভাবাজারের দিক থেকে আসছিলেন, তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর পুলিশ সূত্রে। সাতসকালে এ ধরনের দুর্ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় গড়িয়ার এই অঞ্চলে, গড়িয়ার এই অঞ্চলটি এমনিতে যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে এখানে দুর্ঘটনার জেরে যানজট তৈরি হলে, ব্যাপক অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। যদিও দুর্ঘটনার কিছুক্ষণ পরেই গড়িয়ার ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস ও গাড়িটিকে উদ্ধার করে। কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata